বিদেশিদের মনে রাখা উচিত আমরা পরাধীন দেশ নই: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২২, ১৩:২২আপডেট : ২১ নভেম্বর ২০২২, ১৩:৫০

সম্প্রতি দেশের আভ্যন্তরীণ বিষয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি তাদের মনে করিয়ে দেন, ‘বাংলাদেশ কোনও পরাধীন দেশ বা কলোনি নয়।’

সোমবার (২১ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘রাষ্ট্রদূতরা শিষ্টাচার সম্পর্কে অবগত এবং এ কারণে এটি গ্রহণযোগ্য নয়। এখন আমরা পরাধীন দেশ বা কলোনি নই এবং এটি তাদের মনে রাখা উচিত। তারা রীতি অনুযায়ী ব্যবহার করবে এটাই কাম্য।’

একই সঙ্গে তাদের কাছে দেশের বিষয়ে জানতে চাওয়ার সংস্কৃতিও পরিবর্তন প্রয়োজন বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘দুঃখের বিষয় যে আমাদের দেশের বিভিন্নজন আভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি সরকারের মতামত চেয়ে থাকেন। এই সংস্কৃতিটা পরিবর্তন করা দরকার। আজকে অথবা ভবিষ্যতে আমরা এটি অবশ্যই এটি পরিবর্তন করবো।’

আইওরা সম্মেলন

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) মন্ত্রী পর্যায়ের সম্মেলন বসছে ঢাকায়। আগামী ২২-২৩ নভেম্বর কর্মকর্তা পর্যায়ের আলোচনার পরে ২৪ নভেম্বর মন্ত্রীদের সম্মেলন হবে। ২৩ সদস্য দেশ থেকে ১৬টি দেশের মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ ১৩৪ জন বিদেশি প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী জানান, ইন্দোনেশিয়ার, মাদাগাস্কার, মরিসাস সোমালিয়া, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া থেকে মন্ত্রী পর্যায়ে নেতারা অংশগ্রহণ করবেন। এছাড়া অস্ট্রেলিয়া, কমোরোস, ভারত, মালদ্বীপ, মোজাম্বিক, দক্ষিন আফ্রিকা, ইউএই, থাইল্যান্ড এবং ইয়েমেন থেকে প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীরা সম্মেলনে অংশ নেবেন। 

এছাড়া ডায়ালগ পার্টনার জাপানের একজন প্রতিমন্ত্রীও সম্মেলনে আসবেন বলে জানান ড. এ কে আব্দুল মোমেন।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ের দাবিতে আইনি নোটিশ 
জাতিসংঘে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, ফিরবেন অক্টোবরে
নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
মমতার ভাইঝির রহস্যজনক মৃত্যু
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
অন্তরঙ্গ ছবি-ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে টাকা দাবি, রাজধানীতে যুবক গ্রেফতার
এসসিও সম্মেলনে মোদি-পুতিন-শি’র করমর্দন
এসসিও সম্মেলনে মোদি-পুতিন-শি’র করমর্দন
দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা
নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা