নারী উদ্যোক্তাদের প্রতি সহযোগিতার হাত প্রশস্ত করতে হবে: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২২, ১৮:২১আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৮:২১

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারী উদ্যোক্তাদের প্রতি সহযোগিতার হাত প্রশস্ত করতে হবে। তারা ন্যূনতম আর্থিক সহায়তা পেলে নিজেদের ক্ষুদ্র শিল্পকে মাঝারি ও বৃহৎ শিল্পে পরিণত করতে পারবে। করোনা পরবর্তী সময়ে জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে উন্নয়নের প্রতিটি সেক্টরে নারীদের সম্পৃক্ত করতে হবে। 

বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ‘আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন-২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ভারত বিজনেস পরিষদ।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশের নারী উদ্যোক্তারা অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এত দূর এসেছেন। মানসম্মত পণ্য উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তারা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিটি সেক্টরে নারী উদ্যোক্তাদের পরিপূর্ণ সম্পৃক্ততা নিশ্চিত করেছেন। নারী উদ্যোক্তারা ডিজিটাল বাংলাদেশে ই-কমার্সের সঙ্গে সংযুক্ত হয়ে হচ্ছেন। উদ্যোক্তাদের সরকারি অর্থ সহযোগিতা দেওয়া হচ্ছে। তারা ব্যবসা সম্প্রসারণে সহজ শর্তে লোনও পাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘নারী উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন মানসম্মত পণ্য বিদেশে রফতানি করতে সহযোগিতার হাত সম্প্রসারিত করতে হবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

স্পিকার বলেন, ‘প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী উদ্যোক্তা সম্মেলন আয়োজনের মাধ্যমে সারা বিশ্বের উদ্যোক্তারা একটি কমন প্ল্যাটফর্মে তাদের চিন্তাভাবনা ও অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাচ্ছেন, যা এক অসাধারণ উদ্যোগ।’

বাংলাদেশ-ভারত বিজনেস পরিষদের সভাপতি মানতাসা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল বক্তব্য পাঠ করেন সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ আজিজ খান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন– পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, নারীদের ভারতীয় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ড. হারবিন অরোরা রায়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সভাপতি মো. জসিম উদ্দিন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।

আন্তর্জাতিক নারী উদ্যোক্তা-সম্মেলন-২০২২-এ আরও ছিলেন বিভিন্ন দেশের মহিলা উদ্যোক্তা, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন সেক্টরের অগ্রসর নারী ও আমন্ত্রিত অতিথিরা।

 

 

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম