যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর খুনিকে লালন-পালন করছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২২, ১৮:১৩আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৮:৫১

যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর এক খুনিকে ফিরিয়ে আনার প্রচেষ্টার কথা জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমেরিকায় এক খুনি রয়ে গেছে। তাকে ফিরিয়ে আনার জন্য আমরা বারবার চেষ্টা করছি। তারা সেই খুনিকে লালন-পালন করছে। তাদের কারবারই এরকম।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের জাতীয় সম্মেলনে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু হত্যার বিচারের প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। অন্তত তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল বলেই এই হত্যার বিচার করতে পেরেছি। কিন্তু এখনও কিছু খুনি রয়ে গেছে। আমেরিকায় এক খুনি রয়ে গেছে, তাকে ফিরিয়ে আনার জন্য আমরা বারবার চেষ্টা করছি। তার ফাঁসির আদেশ হয়েছে। আমেরিকা সেই খুনিকে লালন-পালন করছে। অবশ্য আমেরিকার কারবারই এরকম।’

বঙ্গবন্ধুর পালিয়ে থাকা খুনিদের ফিরিয়ে আনা হবে জানিয়ে তিনি বলেন, ‘খুনিদের লালন-পালন করা একজন কানাডায়, একজন আছে আমেরিকায়, আর দুই জন পাকিস্তানে। আরেক জনের খবর পাওয়া যাচ্ছে না, কখনও ইন্ডিয়ায় কখনও জার্মানিতে বিভিন্ন জায়গায়—মোসলেহউদ্দিন। তারপরও আমাদের প্রচেষ্টা আছে পৃথিবীর যেখানেই থাক, যেভাবেই হোক, ধরে এনে এদের সাজা অবশ্যই আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ, সেটাই আমি চাই।’

পশ্চিমা বিশ্বের সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এখানে যেরকম একজন ড্রাগ ডিলার, বারবার ড্রাগসহ ধরতে গেছে পুলিশ, তার (পুলিশ) ওপর হামলা করেছে, র‌্যাব ধরতে গেছে, হামলা করেছে। ১৪টা মামলার আসামি ড্রাগসহ ধরা পড়ে সে। পুলিশের ওপর তার গ্রুপ গুলি করে, র‌্যাবের ওপর গুলি করে। তারপর সেও গুলি খায়, মারা যায়। তার জন্য আমাদের দেশের কিছু লোক বিভিন্ন জায়গায় তদবির করে বেড়ায়। অথচ এই ড্রাগ ডিলারদের খোঁজ আনতে গিয়ে, ধরতে গিয়ে আমাদেরই এয়ারফোর্সের একজন অফিসারকে ড্রাগ ডিলাররা হরণ করে নিয়ে যায়। অত্যন্ত নির্মমভাবেই তাকে মারে, হত্যা করে। এইমাত্র কিছু দিন আগের ঘটনা।’

বাংলাদেশের কয়েকজনের ওপর আমেরিকার স্যাংশন দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, ‘এ ব্যাপারে এদের কোনও উদ্বেগ নেই। মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ নেই। যারা ওই আমাদের ওপর স্যাংশন দেয় আমেরিকা, তাদেরও কোনও উদ্বেগ নেই। কারও কোনও উদ্যোগ নেই। কেমন একটা অদ্ভুত বিশ্ব পরিস্থিতি, সেটাই আমার কাছে অবাক লাগে।’

 

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের