সরকারি কর্মচারীদের সম্পদের আলাদা হিসাব দিতে হবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০২২, ১৮:৩৩আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৮:৩৩

এখন থেকে সরকারি কর্মচারীদের আলাদা করে সম্পদের হিসাব দিতে হবে না।  প্রতিবছর আয়কর রিটার্ন দাখিলের সময় একপৃষ্ঠায় সম্পদের যে বিবরণী দিতে হয়, সেটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে দাখিল করবেন সরকারি কর্মচারীরা। তাই তাদের আর আলাদা করে সম্পদের হিসাব দিতে হবে না। এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কোনও আপত্তি নেই।

রবিবার (২৭ নভেম্বর) সচিবালয়ে সচিব সভার ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

এ বিষয়ে এনবিআর অনাপত্তি দিয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, ‘এনবিআর বলেছে, এতে তাদের কোনও আপত্তি নেই। এখন এই সিদ্ধান্তের বিষয়ে সার্কুলার হয়ে যাবে। সার্কৃলার হয়ে যাওয়ার পর থেকে আমরা ওই পেজটাই অনলাইনে জনপ্রশাসনকে জমা দেবো।’

‘সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯’ অনুযায়ী পাঁচ বছর পর পর সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী দাখিল এবং স্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রির অনুমতি নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এ নিয়ম মানছেন না, এ বিষয়ে এতদিন সরকারেরও কোনও তদারকি ছিল না।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে নিয়ে আমি বসেছিলাম। বিষয়টি ক্লিয়ার করে দিয়েছি। প্রতিবছর আমরা যে রিটার্ন দেই, সেখানে একটি পৃষ্ঠার মধ্যে সম্পত্তির হিসাব দিতে হয়, ওই পেজটা জনপ্রশাসনকে দিয়ে দেবো।’

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী