চায়না-ইন্ডিয়ান ওশান ফোরাম অনুষ্ঠান

বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা

শেখ শাহরিয়ার জামান
২৯ নভেম্বর ২০২২, ২১:১২আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৪:৩৭

গত ২১ নভেম্বর কুনমিংয়ে চায়না-ইন্ডিয়ান ওশান ফোরাম অন ডেভেলপমেন্ট সহযোগিতা অনুষ্ঠানে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অনুষ্ঠান শেষে চীনের প্রেস স্টেটমেন্টে উল্লেখ করা হয়, বাংলাদেশসহ ১৯টি দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। কিন্তু এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস ওয়াকিবহাল নয়। অর্থাৎ বাংলাদেশ সরকারের কোনও প্রতিনিধি ওই অনুষ্ঠানে অংশ নেয়নি।

বাংলাদেশের পক্ষ থেকে কেউ অনুষ্ঠানে অংশ নিয়েছিল কিনা সে বিষয়ে খোঁজ করা হলে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক কেএম আজম চৌধুরি বিশেষজ্ঞ হিসেবে চীনের আমন্ত্রণ পাওয়ার পরে অনলাইনে অনুষ্ঠানে যোগ দেন। এ বিষয়ে জানতে চাইলে আজম চৌধুরি বলেন, এটি মূলত বিশেষজ্ঞদের অনুষ্ঠান ছিল। এখানে সুনীল অর্থনীতি বিষয়ে প্রযুক্তি ও গবেষণা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

গবেষক হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন জানিয়ে তিনি বলেন, আমি একাই (বাংলাদেশ থেকে) অংশ নিয়েছি। আমি আর কাউকে দেখিনি। অনুষ্ঠানটি অনলাইনে হয়েছে।

কী বিষয়ে আলোচনা করেছেন জানতে চাইলে তিনি বলেন, আমি বললাম যে আমাদের অঞ্চলটি দুর্যোগপ্রবণ এবং সমুদ্র-সংক্রান্ত অনেক দুর্যোগ হয়ে থাকে। এ অবস্থায় ধনী দেশগুলো যদি আমাদের আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেয় তবে আমাদের গবেষণাগুলো কাজে লাগবে। একটি প্রস্তাব এসেছে যে ব্লু ইকোনমি থিঙ্ক-ট্যাঙ্ক তৈরি করা। এটির বিষয়ে কথা হয়েছে বলে তিনি জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সরকারের প্রতিনিধিত্ব করতে পারে না জানিয়ে তিনি বলেন, আমি দেশের প্রতিনিধিত্ব করিনি। এখানে সুনীল অর্থনীতি নিয়ে কথা হচ্ছে। সেখানে বিশেষজ্ঞ হিসাবে যে কেউ অংশগ্রহণ করতে পারেন।

এ বিষয়ে সরকারের একটি সূত্র জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাস বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে জানে না। প্রেস স্টেটমেন্টে উচ্চ পর্যায়ের প্রতিনিধির অংশগ্রহণের কথা উল্লেখ আছে এবং এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অন্য দেশ থেকে কী ধরনের প্রতিনিধিত্ব ছিল, এটি বলতে পারবো না। তবে বাংলাদেশ সরকারের পক্ষে কেউ অংশগ্রহণ করেনি।

চায়না-ইন্ডিয়ান ওশান ফোরাম অন ডেভেলপমেন্ট সহযোগিতা অনুষ্ঠানটি আয়োজন করেছে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি (সিডকা) এবং ইউনান প্রদেশের সরকার। সিডকার চেয়ারম্যান লু ঝাওহুই এবং ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো উদ্বোধনী বক্তব্য রাখেন।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
তিব্বতের বন্যাকবলিত অঞ্চলে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দিলো চীন
যুক্তরাষ্ট্রের ‘বিকল্প’ হিসেবে চীনকে তুলে ধরছেন শি?
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
সর্বশেষ খবর
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
মানবাধিকার ও গুম প্রতিরোধে রুমিনের ৯ প্রস্তাব
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
‘আমার একটামাত্র বউ’, সংসদে আইনমন্ত্রীর রসিকতা!
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন