বিজ্ঞানে সমৃদ্ধ শিশুরাই উন্নত বাংলাদেশের কান্ডারি হবে: ডেপুটি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০২২, ১৯:১৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৯:১৪

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, ডিজিটাল বাংলাদেশের যাত্রা শুরু হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে। তার নির্দেশে প্রযুক্তি নির্ভর শ্রেণিকক্ষ ও ল্যাব প্রতিষ্ঠা হওয়ায় শিক্ষার্থীরা বিজ্ঞানকে কাজে লাগিয়ে নানা উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করছে। ক্ষুদে বিজ্ঞানীদের প্রযুক্তিগুলোর সফল বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। আর তারাই হবে আগামী বাংলাদেশের কান্ডারি।

শনিবার (৩ ডিসেম্বর) পাবনার সাঁথিয়া মুক্তমঞ্চ ‘স্বাধীনতা সোপান’ প্রাঙ্গণে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, বিজ্ঞান বক্তৃতা ও সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২২ উপলক্ষে আয়োজিত ‘ইন্টারনেটে আসক্তির ক্ষতি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সাঁথিয়া উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে।

মেলায় শিক্ষার্থীরা বিকল্প পদ্ধতিতে এলপিজি গ্যাস উৎপাদন, পরিবেশ বান্ধব ইটের ভাটা থেকে ইউরিয়া সার উৎপাদন, বাড়ির স্বয়ংক্রিয় নিরাপত্তা প্রযুক্তি, তারবিহীন পাওয়ার ব্যবস্থাপনা, কাঁদা মাটি থেকে বিদ্যুৎ উৎপাদন, পলিথিন থেকে জ্বালানি তেল সংগ্রহ এবং অন্ধ ব্যক্তির পথ চলার সহায়ক স্বয়ংক্রিয় নির্দেশনা দেওয়া বৈদ্যুতিক লাঠি, কাঙ্খিত শহর ও বৃষ্টির পানির উত্তম ব্যবহার সংক্রান্ত বিভিন্ন ডেমো প্রকল্প তৈরি করে স্টলগুলোতে প্রদর্শন করে।

মেলা পরিদর্শন শেষে ডেপুটি স্পিকার বলেন, ‘ক্ষুদে বিজ্ঞানীদের এসব উদ্ভাবনী ধারণাকে কাজে লাগাতে পারলে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। আমদানী ব্যয় কমবে, ডলারের রিজার্ভ বাড়বে। গ্রামকে শহরের সুবিধায় উন্নীতকরণের মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন হবে।’

মো. শামসুল হক টুকু বলেন, ‘বিজ্ঞানের সুফল ও কুফল দুটিই রয়েছে। বিজ্ঞানের ইতিবাচক দিকগুলো গ্রহণ করতে হবে। আর নেতিবাচক দিক যেমন- রাত জেগে তরুণ প্রজন্মের ফেসবুকিং, চ্যাটিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় নষ্ট করা, প্রযুক্তি ব্যবহার করে গুজব ছড়ানো, জঙ্গিবাদে মদদ দেওয়া ও মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ানো– এগুলো থেকে বিরত থাকতে হবে।’

সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান ও পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু।

/ইএইচএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী