প্রেসিডেন্ট ও রাষ্ট্রীয় পদক পাচ্ছেন কোস্ট গার্ডের ৩১ সদস্য

জামাল উদ্দিন
১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৬আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৩

বাংলাদেশ কোস্টগার্ড এবার  ‘প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক’ (পিসিজিএম) ও ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক’ (বিসিজিএম) পাচ্ছেন কোস্ট গার্ডের ৩১ জন সদস্য। দেশের ৭১০ কিলোমিটার সমুদ্র উপকূলীয় এলাকায় মানুষের জীবন ও সম্পদ রক্ষাসহ বাহিনীতে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ দুটি পদক দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কোস্ট গার্ড সূত্র।  রবিবার বাহিনীর ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী দিবসের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ্বই দুটি পদক হাতে তুলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সংশ্লিষ্টরা জানান, ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক’ (বিসিজিএম) পাচ্ছেন এবার আটজন। তারা হচ্ছেন, ক্যাপ্টেন মোহাম্মদ শহীদুল ইসলাম (সি) পিএসসি-বিএন, কমান্ডার মোহাম্মদ দুরুল হুদা (এন) বিএন, লেফটেন্যান্ট এম হাবিবুর রহমান (এক্স) বিএনভিআর, লেফটেন্যান্ট এ এন এম রাকিব-উল হাসান (এক্স) বিএন, লেফটেন্যান্ট এ এম রাহাতুজ্জামান (এক্স) বিএন, এম আমিনুল হক, পিওআরএস (জি), এম শহীদুল ইসলাম এবং ডি আই উদ্দিন (পিও) রাইটার।
প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক পাচ্ছেন ১০ জন। তারা হচ্ছেন, কমান্ডার মোহাম্মদ হাবিব-উল-আলম (এইচ-১) বিএন, লেফটেন্যান্ট সৈয়দ আব্দুর রউফ (এক্স) বিএনভিআর, লেফটেন্যান্ট ডিকসন চৌধুরী (এক্স) বিএনভিআর, সার্জেন্ট লেফটেন্যান্ট মোহাম্মদ আবুল হাশেম (এসডি)(কম) বিএন, এম জাকির হোসেন (সিপিও), মো. মকবুল হোসেন (পিও), এম দেলোয়ার হোসেন (ইধারএ-৩), এম এম রহমান (পিও-সিডি), এম ফেরদৌস শাহ (এলআরও-জি) এবং মো. হানিফ মিয়া (এমটিডি)।
বাংলাদেশ কোস্ট গার্ড পদক (সেবা) পাচ্ছেন সাত জন। তারা হচ্ছেন, কমোডর ইয়াহইয়া সৈয়দ (সি) এনডিসি-এএফডব্লিউসি-পিএসসি-বিএন, ক্যাপ্টেন মোহাম্মদ কাউসার আলম (জি) পিএসসি-বিএন, ক্যাপ্টেন এম মাকসুদ আলম (ই) এনইউপি-পিএসসি, কমান্ডার মোহাম্মদ মাহাবুবুল আলম (এল) বিএন, কমান্ডার মোহাম্মদ মনজুরুল হোসেন খান (ট্যাজ), লেফটেন্যান্ট কমান্ডার আফসার উদ্দিন আহমেদ (ই) বিএন, এবং মুন্সী মো. খায়রুল বাছিদ (চিফ ইআরএ-ভিএম)।
প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (সেবা) পাচ্ছেন ছয়জন। তারা হচ্ছেন, কমান্ডার এ টি এম রেজাউল হাসান (সি) বিএন, এম মিজানুর রহমান (এলআরইএন), এম মঞ্জুরুল ইসলাম (এলএস), মো. আবদুল করিম (এলরাইটার), মো. ফজলুর রহমান (প্রধান সহকারী) ও মো. খন্দকার মাসুম (অফিস সহকারী)।
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম