বাংলা ভাষার টানে ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ওপার বাংলা থেকে ছুটে এসেছেন প্রবীর রায় চৌধুরী।পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার এই বাসিন্দা ১১দিন সাইকেলে চেপে ১ ফেব্রুয়ারি যশোরে এসে পৌঁছান।
উত্তর চব্বিশ পরগণা জেলার সুকান্ত পল্লীর নাটাগড় গ্রামের বাসিন্দা প্রবীর রায় চৌধুরী।তার পিতার জন্মস্থান বাংলাদেশের কুমিল্লা জেলায়।দেশ ভাগের সময়ে পরিবারসহ পাড়ি জমান ভারতে।এ কারণে প্রবীর এপার বাংলা আর ওপার বাংলার মধ্যে কোনও পার্থক্য খুঁজে পান না। জীবনের দীর্ঘ ৪৫ বছর অপেক্ষার পরে এই প্রথম তিনি বাংলার মাটিতে পা দিতে পেরে আনন্দিত।
হঠাৎ কেনো এমন সিদ্ধান্ত নিলেন যে, সাইকেলে চড়ে আপনাকে বাংলাদেশে আসতে হবে? প্রবীর রায় চৌধুরীর জবাব, ‘আমার আর্থিক অবস্থা তেমন ভাল না।আর আমি একটু ভয়-ভীতি নিয়েই দীর্ঘ পথ পাড়ি দিয়ে এ দেশে এসেছি।এখানে আসতে গিয়ে যে কষ্ট করেছি,ভাষা শহীদদের তুলনায় তা অতি নগন্ন। তাদের কারণেই আমরা বাংলায় কথা বলি।এটা কম কিসের?’
প্রবীর য় চৌধুরী বলেন,পৃথিবীতে একটি মাত্র দেশ আছে যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে।সুতরাং আমি সেই সকল শহীদের শ্রদ্ধা জানাতে ভাষার মাসকে বেছে নিয়েছি।এর থেকে ভালো সময় আমার কাছে আর মনে হয়নি।
আমি ঢাকায় ঢোকার আগে মানিকগঞ্জের সিংগাইরে ভাষা শহীদ রফিকুল ইসলামের বাড়িতেও গিয়েছি,এক নজর দেখান জন্য।
প্রবীর রায় চৌধুরীর এখন স্বপ্ন নাটাগড় ফেলো এ্যাসোসিয়েশন ক্লাবের পক্ষ থেকে একটি শ্রদ্ধাঞ্জলি পত্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা। তিনি বলেন,এটা করতে পারলে আমি আমার কাজের একটি উপযুক্ত স্বীকৃতি পাবো।
/এপিএইচ/







