নিয়ন্ত্রণ করা হচ্ছে পারদের ব্যবহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২২, ২০:৪৮আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ২০:৪৮

সরকার পারদের ব্যবহার নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ‘মিনামাটা কনভেনশন অন মার্কারি’র অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (১২ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, পারদযুক্ত সামগ্রী থার্মোমিটার, পেইন্টস, প্রসাধনী, বাতি ও ব্যাটারি থেকে প্রতি বছর ৩২ হাজার ৬৬০ কেজি পারদ পরিবেশে আসছে। এটাকে মেসিভ ডিজাস্টার (বড় ধরনের দুর্যোগ) বা খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে দেখা যাচ্ছে। তাই পারদের ব্যবহার বন্ধ করা, বর্জ্য পোড়ানো ও পারদযুক্ত পণ্যের ব্যবহার কমানো নিয়ে মিনামাটা একটা কনভেনশন ছিল।

তিনি বলেন, আমাদের সংবিধানের আর্টিকেল ১৮(ক)-তে বলা আছে, পরিবেশের জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের জন্য মূলনীতি টেকসই উন্নয়ন অভিষ্ট এবং রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বাংলাদেশ চলমান অগ্রযাত্রায় আন্তর্জাতিক পরিমণ্ডলের এ কনভেনশন আমরা সমর্থন করবো।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মার্কারি একটি ক্ষতিকর কম্পাউন্ড। আমাদের দেশে থার্মোমিটারে মার্কারি ব্যবহার করা হয়। থার্মোমিটারে মার্কারি ব্যবহার না করে অন্য কিছু ব্যবহার করতে হবে।

মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশ ও ইরানের মধ্যে দ্বৈত করারোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধ সংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট আরও বেশি বেশি দেশের সঙ্গে করা যায় কিনা সেটা আমাদের দেখতে হবে বলে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব।

/এসআই/এমএস/
সম্পর্কিত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি