জামালপুরেও মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

জামালপুর প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ২০:০৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ২০:১৮

মাহফুজ আনাম জামালপুরে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে জামালপুর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের হয়েছে। রবিবার বিকেলে জামালপুর জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল আব্দুল নাসের বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী মামলাটি আমলে নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ রাজনৈতিক নেতানেত্রীদের দেশত্যাগ ও রাজনৈতিক কার্যক্রম থেকে সরিয়ে দিতে ১/১১ এর তত্ত্বাবধায়ক সরকারের সময় সড়যন্ত্র করে বিকৃত সংবাদ প্রকাশ করেছেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। ৩ ফেব্রুয়ারি একটি টকশোতে এসব কথা তিনি স্বীকার করেছেন। এসব করে তিনি গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন যা রাষ্ট্রদ্রোহিতার শামিল।
/এআর /এএইচ /আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম