সরকারি কোনও পাটকল বন্ধ নেই: সংসদে পাটমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৩৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪০

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্ব সরকারি কোনও পাটকল বর্তমানে বন্ধ নেই বলে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক জাতীয় সংসদকে জানিয়েছেন।
সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে ২০৬টি পাটকল চালু আছে। এর মধ্যে সরকারি ২২টি এবং বেসরকারি ১৮৪টি। বর্তমানে সরকারি কোনও পাটকল বন্ধ নেই।
মামুনুর রশীদ কিরনের প্রশ্নে জবাবে বস্ত্র ও পাটমন্ত্রী জানান, বিজেএমসি’র পাটকলগুলো গত ২০১৪-১৫ অর্থবছরে ৯৫ ‍হাজার মেট্রিক টন পাটপণ্য উৎপাদন করেছে। এই অর্থবছরে বিজেএমসি’র মোট আয় এক হাজার ১৫৬ কোটি ৫৩ লাখ এবং ব্যয় ১ হাজার ৮৫০ কোটি ৯ লাখ টাকা। মন্ত্রীর তথ্য অনুযায়ী গত অর্থবছরে বিজেএমসি’র পাটকলের মোট লোকসানের পরিমাণ ৬৯৩ কোটি ৫৬ লাখ টাকা।
/ইএইচএ / এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম