প্রধানমন্ত্রী এনবিআরের নতুন ভবন উদ্বোধন করবেন রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:১৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:০২

রাজস্ব প্রদানে জনসচেতনতা বৃদ্ধি ও রাজস্ববান্ধব মানসিকতা বিকাশের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি দুদিনব্যাপী রাজস্ব সম্মেলন আয়োজন করেছে। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন সকাল ১০টায় আগারগাঁওয়ে এনবিআরের নতুন ভবন উদ্বোধন করবেন তিনি।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাজস্ব সম্মেলন-২০২৩ এবং রাজস্ব ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা রহমাতুল মুমিন এ তথ্য জানিয়েছেন। রাজধানীর সেগুনবাগিচায় এনবিআরের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এনবিআর দেশের প্রয়োজনীয় রাজস্ব আহরণ করে অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দেশের মোট আয়ে এনবিআর আহরিত রাজস্বের পরিমাণ প্রায় ৮৬ শতাংশ।

তিনি বলেন, ‘সম্মেলনের দুদিন রাজস্ব আদায়, ভ্যাট ও আয়করের ভূমিকা নিয়ে একাধিক সভা-সেমিনার হবে। সম্মেলনে মতবিনিময় এবং স্টল স্থাপনের মাধ্যমে আয়কর, কাস্টমস ও ভ্যাট বিষয়ক সেবাসমূহের বিষয়ে সাধারণ জনগণকে বাস্তবিক ধারণা দেওয়া হবে। একইসঙ্গে অস্থায়ীভাবে নির্মিত রাজস্ব মিউজিয়ামে ভ্যাট, আয়কর ও কাস্টমস বিভাগের ঐতিহাসিক দলিল, গেজেট, ঐতিহাসিক বস্তুসমূহ সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে।’

এনবিআর চেয়ারম্যান আরও যোগ করেন, ‘রাজস্ব সম্মেলনে ভ্যাট, আয়কর এবং কাস্টমসের তিনটি স্টল থাকবে। স্টলগুলোতে ভ্যাট নিবন্ধন, আয়কর সনদপত্র, ভ্যাট ও আয়করের দাখিলপত্র জমা দেওয়াসহ ভ্যাট, কাস্টমস ও আয়কর সংক্রান্ত অন্য প্রয়োজনীয় সেবা দেওয়া হবে।’

/জিএম/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান