সাংবাদিককে কুপিয়ে জখম করায় জবি শিক্ষার্থী বহিষ্কার

জবি প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:০২

বহিষ্কৃত শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ইমরান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার কাজী মোবারব হোসেনকে চাপাতি দিয়ে কোপানোর অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এদিকে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জবি সাংবাদিক সমিতি।
এর আগে গত সোমবার বিকেলে ক্যাম্পাস থেকে ফেরার সময় কাজী মোবারক হোসেনসহ দুই সাংবাদিকের উপর চাপাতি নিয়ে হামলা চালায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইমরান বিশ্বাসসহ কয়েকজন ছাত্রলীগকর্মী। এ ঘটনায় প্রতিবাদে মঙ্গলবার দুপুর ২টায় মুখে কালো কাপড় বেঁধে ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করেন জবিতে কর্মরত সাংবাদিকরা। পরে তারা উপাচার্য বরাবর স্বারকলিপি দেন।
এসময় উপাচার্য বলেন, ‘প্রাথমিক তথ্যের ভিত্তিতে ইমরান বিশ্বাসকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এ ব্যাপারে তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এছাড়া অন্য হামলাকারীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা করবে তদন্ত কমিটি।’ 

দুই সাংবাদিককে চাপাতি দিয়ে কুপিয়েছে জবি ছাত্রলীগ, থানায় মামলা

/আরএআর/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান