মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা: আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশনের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:১৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ২১:২০

আইএফজে দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে দেশব্যপী একাধিক মানহানির মামলা হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে)। মঙ্গলবার সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্য ডেইলি স্টারের সম্পাদকের বিরুদ্ধে একসঙ্গে এত মামলা করার অর্থ, সে দেশের গণমাধ্যমগুলোকে ভয় দেখানো এবং স্বাধীন গণমাধ্যমের মুখ বন্ধ করার প্রচেষ্টা।

মূলত একটি টিভি টকশোকে সেনা-সমর্থিত গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য যাচাই না করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির নিউজ ছাপানো ‘বড় ভুল’ ছিল মন্তব্য করার পর থেকে দেশের বিভিন্ন জেলায় স্টার সম্পাদকের বিরুদ্ধে মানহানি মামলা হতে থাকে।

বিজ্ঞপ্তিতে মারাত্মক উদ্বেগ প্রকাশ করে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, প্রতিবেদন প্রকাশের জন্য দেশটির একজন সিনিয়র সম্পাদকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ মূলত চরম রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়।

জাতীয় সংসদ অধিবেশনেও মাহফুজ আনামের পেশাগত দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তার শাস্তিও দাবি করেছেন সংসদ সদস্যরা।

সংগঠনটির পক্ষ থেকে বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, তারা আশা করছে বিচার বিভাগ সম্পূর্ণ এবং ন্যায় বিচার করতে বিষয়টিতে হস্তক্ষেপ করবে।

/এসএনএইচ/এমএনএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের