স্পিকারের সঙ্গে মন্ত্রিপরিষদ সচিবের সৌজন্য সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ২০:০৫আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২১:৫৭

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। বৃহস্পতিবার (৯ মার্চ) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।  

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মকাণ্ড এবং দেশের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা ও সংকটের হালনাগাদ তথ্য তুলে ধরেন। সংকট মোকাবিলায় গৃহীত পদক্ষেপসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে একটি বিশেষ অধিবেশন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।’

মন্ত্রিপরিষদ সচিব স্পিকারকে বলেন, ‘জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি এক অসাধারণ অর্জন।’ তিনি এ উপলক্ষে আয়োজিত সব কর্মকাণ্ডের সফলতা কামনা করেন।

এ সময় আরও ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/ইএইচএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের সিদ্ধান্ত, থাকবে সরকারি ছুটি 
উপদেষ্টাদের দফতর বন্টন: কৃষিতে নজরুল ইসলাম, রিজভী পেলেন শিল্প
সঠিক সময়ে অফিসে না এলে কঠোর ব্যবস্থা: মন্ত্রিপরিষদ সচিব 
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান