শনিবার একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৭আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:২৬

একুশে পদক ২০১৬ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক বিজয়ীদের মাঝে পদক বিতরণ করবেন।
সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় স্ব স্ব ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর অবসরপ্রাপ্ত বিচারপতি কাজী এবাদুল হক, সাহিত্যিক অধ্যাপক হায়াৎ মামুদ, দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাবেক প্রেস সচিব তোয়াব খানসহ ১৬ জনের নাম একুশে পদকের জন্য ঘোষণা করেছে।
ভাষা আন্দোলনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এ বছর বিচারপতি কাজী এবাদুল হক, ড.সাঈদ হায়দার, সৈয়দ গোলাম কিবরিয়া (মরণোত্তর) এবং ড. জসিম উদ্দিনকে একুশে পদকে ভূষিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিল্পকলায় অভিনেত্রী বেগম জাহানারা আহমেদ, শাস্ত্রীয় সংগীতে পণ্ডিত অমরেশ রায় চৌধুরী, সংগীতে শিল্পী শাহীন সামাদ, নৃত্যে আমানুল হক এবং চিত্রকলায় কাজী আনোয়ার হোসেনকে (মরণোত্তর) বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর একুশে পদকে সম্মানিত করা হবে।
মুক্তিযুদ্ধে অবদানের জন্য এ বছর একুশে পদক পাচ্ছেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি মফিদুল হক এবং সাংবাদিকতায় দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খানকে একুশে পদক প্রদান করা হবে।

গবেষণায় অধ্যাপক ড. এবিএম আব্দুল্লাহ এবং মংছেন চীং মংছিনকে একুশে পদকে ভূষিত করা হবে।
ভাষা ও সাহিত্যে জ্যোতি প্রকাশ দত্ত, অধ্যাপক ড. হায়াৎ মামুদ এবং হাবিবুল্লাহ সিরাজীকে ভাষা এবং সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর একুশে পদক প্রদান করা হবে।
পদক প্রাপ্তদের ১৮ ক্যারেট স্বর্ণের তৈরি ৩৫ গ্রাম ওজনের একটি পদক, দুই লাখ টাকা, একটি সম্মাননা পত্র এবং একটি রেপ্লিকা দেওয়া হবে। সূত্র: বাসস

/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান