ডিজিটাল ফরেনসিক পরিষেবার মাধ্যমে পুলিশিং ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০২৩, ১৭:৪৮আপডেট : ১৮ এপ্রিল ২০২৩, ১৭:৪৮

ডিজিটাল তদন্ত ক্ষমতার শক্তিশালীকরণ ও সঠিক ডিজিটাল ফরেনসিক পরিষেবার মাধ্যমে প্রমাণ-ভিত্তিক পুলিশিং ব্যবস্থা উন্নয়নে প্রকল্প গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী ক্রমবর্ধমান ও জটিল সাইবার অপরাধ ও প্রচলিত অপরাধ কার্যকরভাবে মোকাবিলা করার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এ প্রকল্প গ্রহণ করেছে। রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং পর্যটন নগরী কক্সবাজার এলাকায় এ প্রকল্প বাস্তবায়িত হবে।

প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার (১৮ এপ্রিল) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এ প্রকল্পের অনুমোদন দেয়।  প্রকল্পটি চলতি বছরের ফেব্রুয়ারি হতে ২০২৫ সালের জুন মেয়াদে বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।

‘Safer Cyberspace for Digital Bangladesh: Enhancing National & Regional Digital Investigation Capability of Bangladesh Police’ শীর্ষক এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৮ লাখ ৬৮ হাজার টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৭ কোটি ৪১ লাখ ৪৮ হাজার টাকা এবং বাকি ৫১ কোটি ৬৭ লাখ ২০ হাজার টাকা অনুদান দেবে কোইকা (কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি)।

প্রকল্পের উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে— বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ডিজিটাল তদন্ত ক্ষমতাকে শক্তিশালীকরণ এবং (খ) সঠিক ডিজিটাল ফরেনসিক পরিষেবা প্রদান এবং দক্ষ মানবসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশে প্রমাণ-ভিত্তিক পুলিশিং এর উন্নয়ন।

প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে ১০ তলা ভিতের ওপর ৪ তলা ভবন বিশিষ্ট চট্টগ্রাম সাইবার পুলিশ সেন্টার নির্মাণ, ৩টি ওয়ার্কশপ ও ৮টি প্রশিক্ষণ, কম্পিউটার ও সরঞ্জামাদি ক্রয়, ২৯৮টি আসবাবপত্র, ২২টি অফিস ইক্যুইপমেন্ট, ৪টি অন্যান্য যন্ত্রপাতি ও সরঞ্জাম, ১৮টি কম্পিউটার সফটওয়্যার ক্রয়।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
৫০ হাজার কোটি টাকার প্রকল্পে কতটা বদলাবে বাংলাদেশ
৩ লাখ কোটি টাকার রেকর্ড এডিপি অনুমোদন, শিক্ষা-স্বাস্থ্যে সর্বোচ্চ অগ্রাধিকার
সাড়ে ৩৪ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের