সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৩, ২০:৫০আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ২০:৫০

করোনা অতিমারির সংকট কাটিয়ে এবার পবিত্র ঈদুল ফিতরের দিন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় করবেন।

রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের এটাই হবে শেষ শুভেচ্ছা বিনিময়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রাষ্ট্রপতি আবদুল হামিদ তিন বছর পর এবার জাতীয় ঈদগায়ে ঈদের জামাত আদায় করবেন। অবশ্য আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে তিনি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করবেন। করোনা ভাইরাসের কারণে গত তিন বছরে ৬টি ঈদ রাষ্ট্রপতি বঙ্গভবনের দরকার হলে সীমিত পরিসরে আদায় করেছেন। এ সময় তিন বছর তিনি সরাসরি শুভেচ্ছা বিনিময়ও করতে পারেননি।

২০১৯ সালের পর এবার গণভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ঈদের দিন সকাল ১০টা থেকে সর্বস্তরের মানুষের সঙ্গে তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া সকাল ১১টায় বিচারপতি, মন্ত্রী পরিষদ সচিব, তিনবাহিনী প্রধানগণ, কূটনৈতিকবৃন্দ, সিনিয়র সচিব, সচিব ও সমপর্যায়ের বেসামরিক ও সামরিক কর্মকর্তার সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়কালে আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

করোনা অতিমারির কারণে ২০১৯ সালের পর  থেকে বঙ্গভবন ও গণভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় বন্ধ ছিল। তবে সরাসরি শুভেচ্ছা বিনিময় না করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল মোবাইল গ্রাহকদের অডিও কলের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দলের নেতাকর্মীদের সাথে ভিডিও কলের মাধ্যমেও শুভেচ্ছা বিনিময় করেন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী