১৫ দিনের সফরে তিন দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ এপ্রিল ২০২৩, ২২:১৪আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ২২:১৪

তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৫ দিনের সফরে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও’র আমন্ত্রণে টোকিও, বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে ওয়াশিংটন এবং রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী। ২৫ এপ্রিল থেকে এই সফর শুরু হবে। আগামী ৯ মে ঢাকা ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালযের একজন কর্মকর্তা বলেন, ‘সফরের শেষ প্রস্তুতি চলছে।’

জাপান সফর

জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও’র আমন্ত্রণে শেখ হাসিনা ২৫ থেকে ২৮ এপ্রিল টোকিও সফর করবেন। এবারের সফরে বেশ কয়েকটি স্মারক সই ছাড়াও যৌথ বিবৃতিতে দুই দেশের সম্পর্ক ‘কৌশলগত সম্পর্কে’ উন্নীত করার ঘোষণা আসতে পারে। এছাড়া মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য চার জন জাপানি নাগরিককে ‘ফ্রেন্ডস অব বাংলাদেশ’ সম্মাননা দেওয়া হবে।

এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, ‘জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সাক্ষাৎ হবে প্রধানমন্ত্রী। এছাড়া একটি বিজনেস সামিট এবং স্থানীয় বাংলাদেশিদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী।’

ওয়াশিংটন সফর

বিশ্ব ব্যাংকের সঙ্গে সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে সংস্থাটির প্রেসিডেন্টের আমন্ত্রণে ওয়াশিংটন যাচ্ছেন প্রধানমন্ত্রী। ২৮ এপ্রিল থেকে ৪ মে যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন তিনি। ১ মে একদিনের অনুষ্ঠানে শেখ হাসিনা বক্তব্য রাখবেন। এছাড়া ওইদিনই যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি।

এ বিষয়ে আরেকজন কর্মকর্তা বলেন, ‘অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বিষয়টি সমন্বয় করছেন। আশা করা হচ্ছে— অনুষ্ঠানে সামনের দিনগুলোতে বিশ্ব ব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আলোকপাত করবেন প্রধানমন্ত্রী।’

লন্ডন সফর

রানি এলিজাবেথ মারা যাওয়ার পর রাজা হয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র চার্লস। তার রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ৪ থেকে ৮ মে লন্ডনে অবস্থান করবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা বলেন, ‘আশা করা হচ্ছে, র‌্যাজাভিষেক উপলক্ষে দুটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম