৪ জাপানি নাগরিককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৩, ২০:৩৪আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ২০:৪৩

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মাননা দেওয়া চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় জাপানের চার নাগরিককে ’ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বৃহস্পতিবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর টোকিও সফরকালে ঐতিহাসিক আকাসাকা প্যালেসে এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হবে।

সোমবার (২৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর জাপান সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এ তথ্য জানান। তিনি বলেন, ‘২৭ এপ্রিল প্রধানমন্ত্রী চার জাপানি নাগরিককে মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ প্রদান করবেন।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, যে চার জন জাপানি নাগরিককে সম্মাননা দেওয়া হবে তারা হলেন—তাদাতেরু কোনোয়ে, পেমা গ্যালপো, হিদেও তেকানো ও তাইঝো ইচিনোসে। এরমধ্যে তাদাতেরু কোনোয়ে ও পেমা গ্যালপো জীবিত আছেন। তাদাতেরু কোনোয়ে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রসের প্রেসিডেন্ট ছিলেন এবং পেমা গ্যালপো একজন শিক্ষাবিদ।

অপরদিকে প্রয়াত হিদেও তেকানো ছিলেন একজন রাজনীতিক এবং তাইঝো ইচিনোসে ছিলেন একজন সাংবাদিক।

বিদেশি বন্ধুদের একটি প্রশংসা সনদ, কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ মানপত্র ও সোনার একটি ক্রেস্ট দেওয়া হবে। এছাড়া জাপানিজ ভাষায় বঙ্গবন্ধুর অসমাপ্ত জীবনী, আরও কয়েকটি বই এবং কিছু উপঢৌকন দেওয়া হবে বলে জানিয়েছে আরেকটি সূত্র।

উল্লেখ্য, এর আগে ৮ জন জাপানি নাগরিককে বিভিন্ন দফায় ফেন্ডস অব বাংলাদেশ সম্মাননা দেওয়া হয়েছে। তারা হচ্ছেন—তাকাশি হায়াকাওয়া, তায়োশি নারা, নায়োকি উসি, তাকাশি সুজুকি, তোমিও মিজোকামি, হেগি নাকামোরাও, কেন আরিমিতসু ওয়াসেদা ও ইউইচি ফুজিওয়ারা।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের