ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা: গাণি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:১১

গাণি

দেশের সর্বস্তরে ইতিহাস বিকৃতির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গাণি। তিনি বলেছেন, ‘খুঁটিবিহীন ঘর যেমন টেকে থাকে না, তেমনই বিকৃত ইতিহাসও টিকে থাকতে পারে না। ইতিহাসে যার যা অবদান তাকে সেই স্বীকৃতি দিতে হবে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতা। আজ সেই ভাষা আন্দোলনের ইতিহাসকেও বিকৃতি করার ষড়যন্ত্র চলছে।’

শনিবার সকালে ডিমলা ভবনে ‘ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে’  ন্যাপ ডিমলা উপজেলা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘বাংলাদেশকে রাজনৈতিকভাবে পরাধীন করার ষড়যন্ত্র চলছে। চার দিকে দুর্নীতির মারণব্যাধি ছড়িয়ে পড়েছে। গণতন্ত্রহীন রাষ্ট্রে এখন এক দলীয় ও এক ব্যক্তির শাসনের প্রচেষ্টা চলছে। ভাষা শহীদদের স্বপ্ন আজ পদদলিত, লাঞ্ছিত, অবহেলিত।’

তিনি বলেন, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক জননেতা মাওলানা ভাসানীকে আজ ভাষা আন্দোলনের ইতিহাস থেকে বাদ দেওযার চেষ্টা চলছে। যা কখনও সম্ভব নয়। ভাষা আন্দোলন থেকে স্বাধীন বাংলাদেশ নির্মাণ কোথাও থেকে মওলানা ভাসানীকে বাদ দেওয়া সম্ভব নয়।

দলের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, ‘শুধু সন্তান জন্মের পরের কথা দিয়ে ইতিহাস নির্মাণ চলছে। যা কখনও টিকে থাকতে পারে না। আর বিকৃত ইতিহাস নির্মাণের কাজ করছেন এক ধরনের বুদ্ধিজীবীরা। যারা দলীয় সুবিধাভোগী শ্রেণি। এই শ্রেণি হচ্ছে দেশ-জাতির কলঙ্ক।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। বক্তব্য রাখেন নীলফরামী জেলা সদস্য ওয়াহেদুর রহমান, উপজেলা সদস্য সচিব মোফাক্কারুল ইসলাম পেলাব, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, মোনাজ্জেম হোসেন দুদুসহ অনেকে।

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম