বঙ্গবন্ধুর উদ্যোগই সমুদ্রসীমা অর্জন সহজ করেছে: মু্ক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৭ মে ২০২৩, ১৮:৩২আপডেট : ০৭ মে ২০২৩, ১৮:৩২

স্বাধীনতার পর দেশের সমুদ্রসীমায় ভারত ও মিয়ানমারের দখলদারিত্ব ছিল। সে সময়েই, অর্থাৎ ১৯৭৪ সালে বঙ্গবন্ধু সমুদ্রসীমা উদ্ধার করার জন্য আন্তর্জাতিক আদালতে গিয়েছিলেন। তার সে উদ্যোগের জন্যই আজ আমরা সমুদ্রসীমা অর্জনে সফল হয়েছি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। 

রবিবার (৭ মে) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বঙ্গবন্ধু নৌ পরিষদ আয়োজিত ‘টেকসই মেরিটাইম অর্থনীতি নির্ভর স্মার্ট বাংলাদেশের রূপকল্প প্রণয়নে জাতির পিতা শেখ মুজিবের স্বপ্ন, অবদান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদূরপ্রসারী মহাযজ্ঞ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মোজাম্মেল হক বলেন, আমাদের যে পানি বা সমুদ্রসম্পদ রয়েছে সেটাকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে। বঙ্গবন্ধু তার গুরুত্ব বুঝতে পেরে মেরিন সেক্টরে মনোনিবেশ করেছিলেন। ১৯৭২ সালে শিপিং করপোরেশন নির্মাণ করেন। রাশিয়া থেকে মেরিন ইঞ্জিনিয়ার এনে কাপ্তাইয়ে পুঁতে রাখা মাইন অপসারণ করেছিলেন। তার নেতৃত্বেই খুলনার শিপইয়ার্ডে ছোট জাহাজ তৈরি করা শুরু হয়। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের কাজও তার হাত দিয়েই শুরু হয়। এছাড়া এই সেক্টরের দক্ষ জনবল গড়ে তুলতে ৭৪ সালে মেরিন একাডেমি তৈরি করেন।

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর পথ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মেরিন সেক্টরের উন্নয়নে কাজ করছেন। মেরিন একাডেমি প্রতিষ্ঠার পাশাপাশি প্রত্যেকটি বিভাগে একটি করে মেরিন একাডেমি স্থাপনের অঙ্গীকার করেছেন। তার নেতৃত্বেই মিয়ানমার ও ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তি হয়েছে এবং ২০০ নটিক্যাল মাইলের বিশাল এক সমুদ্রসীমায় দেশের অধিকার নিশ্চিত হয়েছে।

বঙ্গবন্ধু নৌ পরিষদের সভাপতি আশরাফ ইবনে নূরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এস এম শাহজাদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব আবদুস সামাদ, পররাষ্ট্র মন্ত্রনালয়ের সচিব রিয়ার এডমিরাল মো. খুরশেদ আলম প্রমুখ।

/এএজে/এফএস/
সম্পর্কিত
রাজনীতিতে চাপাবাজির দিন নেই, মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে: মান্না
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
সর্বশেষ খবর
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
জার্মানির আন্তর্জাতিক সম্মেলনে স্বীকৃতি পাচ্ছেন ঢাবির ৬ গবেষক
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
মসজিদের দানবাক্স ভেঙে দুই বস্তায় ভরে টাকা নিয়ে গেলো দুই ব্যক্তি
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
শিক্ষার্থীদের যাতায়াতে ইউআইইউতে চালু হলো ১৮ এসি বাস
ভোলার গ্যাস কতদূর
ভোলার গ্যাস কতদূর
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক