প্রধানমন্ত্রী মায়েদের প্রতি সংবেদনশীল: স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৩, ১৭:৩৩আপডেট : ১৪ মে ২০২৩, ১৭:৩৩

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়েদের প্রতি সংবেদনশীল। প্রধানমন্ত্রীর নির্দেশে সন্তানের পাসপোর্টে পিতার পাশাপাশি মায়ের নাম সংযুক্ত হয়েছে। মাতৃত্বকালীন ছুটি স্ববেতনে ছয় মাস হয়েছে। তিনি দরিদ্র মায়েদের জন্য গর্ভকালীন ভাতাও চালু করেছেন।

বরিবার (১৪ মে) রাজধানীর ঢাকা ক্লাবে ‘রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড-২০২২’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজাদ প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড এ আয়োজন করে।  

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘সন্তানের জীবনের অবিচ্ছেদ্য অংশ মা। সন্তানের সফল ও পরিপূর্ণ জীবন গঠনে মায়েদের প্রভাব অনস্বীকার্য। মায়েদের কাজের যথাযথ মূল্যায়ন করতে হবে। মায়ের প্রতি অবহেলা নয়, নির্যাতন নয়, মাকে ভালোবাসতে হবে।’

তিনি বলেন, ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবও একজন রত্নগর্ভা মা, যিনি শত প্রতিকূলতার মাঝেও সন্তানদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলেছেন। বঙ্গমাতার মতো চারিত্রিক গুণাবলি সব রত্নগর্ভা মায়ের মাঝেই রয়েছে। কারণ সন্তানদের প্রতিষ্ঠিত করতে তারা অসীম ত্যাগ স্বীকার করেন।’

তিনি বলেন, ‘সন্তানের সঙ্গে মায়েদের সার্বক্ষণিক অন্তরঙ্গ যোগাযোগ থাকে। পরিবারে ওয়ান্ডারফুল ড্যাড হিসেবে বাবাকে রত্নগর্ভা মায়ের পাশে দাঁড়াতে হবে।’

আজাদ প্রোডাক্টসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন– পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক, বিশিষ্ট মঞ্চনাট্যকার, চলচ্চিত্র পরিচালক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ এবং ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান (রোমেল)।

সাধারণ ক্যাটাগরিতে ২৫ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ১১ জন রত্নগর্ভা মাকে সম্মাননা দেন স্পিকার। ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল’ সম্মাননা পান বিশিষ্ট মঞ্চনাট্যকার, চলচ্চিত্র পরিচালক এবং মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ।

/ইএইচএস/আরকে/ 
সম্পর্কিত
বন্দি মায়ের শিশুদের শৈশব কাটছে বন্দিত্বেই 
এক চিরন্তন আশ্রয়ের নাম ‘মা’
‘জেন-জি’ সন্তানের সঙ্গে মায়েদের সম্পর্ক: বন্ধুত্ব, দূরত্ব নাকি নতুন সমীকরণ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী