বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়নে ৫১১ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মে ২০২৩, ২০:২৩আপডেট : ২৪ মে ২০২৩, ২০:২৩

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ, রাস্তা ও ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণে ৫১১ কোটি ৪৬ লাখ ১৬ হাজার ৩০৮ টাকা ব্যয় অনুমোদন দিয়েছে সরকার। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন কর্মসূচি পালন করছে।

বুধবার (২৪ মে) সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সভায় এ ব্যয় অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্বে করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের বলেন, এ প্রকল্পের আওতায় মিরসরাই-২-এ অর্থনৈতিক অঞ্চল এলাকায় ১০ দশমিক ৭০ কিলোমিটার রাস্তা এবং ১৬ দশমিক ৫৫৭ কিলোমিটার ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণকাজ যৌথ উদ্যোগে চীনের সিসিইসিসি এবং সিআরসিসির কাছ থেকে ২৩৭ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৬৮৮ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

অতিরিক্ত সচিব আরও বলেন, এ প্রকল্পের আওতায় মিরসরাই-২-বি অর্থনৈতিক অঞ্চল এলাকায় ১২ দশমিক ১০ কিলোমিটার রাস্তা এবং ১২ দশমিক ৮৬১ কিলোমিটার ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণকাজ ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কাছ থেকে ২১৯ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ২৪৫ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি জানিয়েছেন, প্রানমন্ত্রীর কার্যালয়ের অধীন বেজা কর্তৃক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন’ প্রকল্পে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যৌথ উদ্যোগে কোরিয়ার চিল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড, ইয়োশিন ইঞ্জিনিয়ারিং করপোরেশন এবং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্টস লিমিটেডকে ৫৩ কোটি ৫৩ লাখ ৩৪ হাজার ৩৭৫ টাকায় নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা-সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি 
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের