‘ইইউ’র ছয় পার্লামেন্টারিয়ানের বিবৃতি হলো বিএনপির ইউরোপিয়ান শাখার বিবৃতি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২৩, ২০:৪৪আপডেট : ১৪ জুন ২০২৩, ২১:২০

বাংলাদেশ ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় পার্লামেন্টারিয়ানের বিবৃতিকে ‘বিএনপির ইউরোপিয়ান শাখার বিবৃতি’ বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক। বুধবার (১৪ জুন) জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় পার্লামেন্টারিয়ান একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিটি পড়ে মনে হয়েছে এটি বিএনপির ইউরোপিয়ান শাখার বিবৃতি। এতে দেওয়া তথ্য ভুল, সেখানে মিথ্যাচার করা হয়েছে। এর ভাষা, বিষয় উদ্দেশ্যপ্রণোদিত। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের কাছে এই ধরনের বিবৃতি আশা করেন না বলেও উল্লেখ করেন তিনি।

বিবৃতিটিকে চ্যালেঞ্জ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, তারা বলেছে এখানে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে। তারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। গ্যারান্টি দিয়ে বলতে পারি আওয়ামী লীগ জন্মের পর থেকে উদ্দেশ্য ছিল অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা। এই আদর্শ থেকে কোনোদিন আওয়ামী লীগ বিচ্যুত হয়নি। পর্দার অন্তরাল দিয়ে লালকুঠি, নীলকুঠিতে ষড়যন্ত্র দিয়ে কোনও বাহিনীর সহায়তা নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগের ক্ষমতার উৎস দেশের জনগণ।

নিজের নির্বাচনি এলাকার উদাহরণ দিয়ে কৃষিমন্ত্রী বলেন, তার নির্বাচনি এলাকা মধুপুর বনাঞ্চলে গারো নৃগোষ্ঠীর অনেক লোক রয়েছে। ৯৯ ভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠী আওয়ামী লীগকে ভোট দেয়। তারা জানে আওয়ামী লীগ তাদের নাগরিক অধিকার পূর্ণভাবে দেয়। কোনও পার্থক্য করে না।

জাতিসংঘ মহাসচিবকে টিম পাঠানোর আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, একটি প্রতিনিধি দল পাঠান। ইইউ’র তথ্য ও বক্তব্য দিয়ে তারা যদি প্রমাণ করতে পারে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছি, নাগরিক অধিকার থেকে বঞ্চিত করেছি, আমরা তার জন্য জবাব দেবো। যেকোনও শাস্তি মাথা পেতে নেবো। কিন্তু এই ধরনের মিথ্যাচারকে কখনও গ্রহণ করবো না। এটি গ্রহণযোগ্য হতে পারে না। তারা আরও অনেক কথা বলেছে, যা খুবই দুঃখজনক।

খালেদা জিয়াকে মুক্তি দিতে ছয় পার্লামেন্টারিয়ানের দাবি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশের সংবিধান ও আইন আছে। তার ভিত্তিতে একজনের সাজা হয়েছে। তারা কি মুক্তি দেওয়ার কথা বলতে পারে? তারা রায় রিভিউ করার কথা বলতে পারে।

সাময়িক আঘাতে সাময়িক বিপর্যয় হতে পারে বলে মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, সাময়িক যত আঘাত আসুক না কেন, আমি বলতে চাই আমাদের সাময়িক বিপর্যয় হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাক বা না থাক, এই বাংলাদেশে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ দল এবং রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সাময়িক বিপর্যয় হতে পারে। যত রকম আন্তর্জাতিক ষড়যন্ত্র হোক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা মোকাবিলা করে উন্নয়নের শিখরে যাবো।

আন্দোলনের নামে বিএনপি যদি আবারও জ্বালাও-পোড়াও করে তাহলে দেশের অর্থনীতি হুমকির সম্মুখীন হবে বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন- 

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান ইইউ পার্লামেন্টের ছয় সদস্য, আমলে নিচ্ছে না সরকার

/ইএইচএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
বগুড়ায় হচ্ছে বিশ্ববিদ্যালয়, খুলছে উত্তরবঙ্গে উচ্চশিক্ষার নতুন দিগন্ত
বিক্ষোভে উত্তাল দিল্লি, ভারতের সংসদে অস্থির দিন
সর্বশেষ খবর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু