৬ মার্চ মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:২৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:২৭

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন অষ্টম জাতীয় বেতন কাঠামোয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মর্যাদা পুনর্বহালের দাবি-দাওয়া প্রসঙ্গে আগামী ৬ মার্চ মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা।সেই সভায় সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বৈঠক শেষে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের মহাপরিচালক অধ্যাপক ড.মাসুদ কামাল সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।বৈঠকে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে শিক্ষকদের চলমান ক্লাস বর্জন কর্মসূচি আগামী ৬ মার্চ পর্যন্ত স্থগিতেরও সিদ্ধান্ত হয়।
এর আগে সোমবার রাতে তৃতীয় দফায় দাবি-দাওয়া প্রসঙ্গে চার সদস্য বিশিষ্ট সচিব কমিটির সঙ্গে বৈঠক করেন ফেডারেশনের নেতারা।সেখানে আলোচিত বিষয়বস্তুই সকালে শিক্ষকদের বৈঠকে তুলে ধরা হয়।
প্রসঙ্গত,অষ্টম বেতন কাঠামোয় নানা অসঙ্গতি দূর করা ও মর্যাদা পুনর্বহালের দাবিতে গত ১০ মাস ধরে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন চালিয়ে আসছেন। একই দাবিতে জানুয়ারি মাসে টানা সাতদিন ধর্মঘটও পালিত হয়েছে। সে সময় প্রায় অচল হয়ে পড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। গত ১৮ জানুয়ারি গণভবনে আয়োজিত পিঠা উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে নেন শিক্ষক নেতারা।
সমস্যা নিরসনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সিনিয়র সচিবদের সঙ্গে শিক্ষকদের কয়েক দফা বৈঠক হয়। শিক্ষকদের সমস্যা সমাধানে অগ্রগতি হয়েছে উল্লেখ করে ফেডারশেনের পক্ষ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

/আরএআর/এসএম /এপিএইচ//

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের