বাংলাদেশের অগ্রযাত্রা অভাবনীয়: ব্রিটিশ বিচারবিষয়ক ছায়ামন্ত্রী

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
১৫ জুন ২০২৩, ২০:৪৮আপডেট : ১৫ জুন ২০২৩, ২০:৪৮

ব্রিটিশ সংস‌দের চারবা‌রের সংসদ সদস্য ও বিচারবিষয়ক ছায়ামন্ত্রী লর্ড চ‌্যা‌ন্সেলর স্টিভ রিড ব‌লে‌ছেন, নানা সংকট স‌ত্ত্বেও বাংলা‌দে‌শের অগ্রযাত্রা ও সাফ‌ল্যের যাত্রাপথ অভাবনীয়। বি‌শেষ ক‌রে শিক্ষাব‌্যবস্থা ও অর্থনৈ‌তিক উন্নয়‌নে বাংলা‌দেশ এগিয়ে চল‌ছে।

তিনি বলেন, এ ছাড়া ব্রিটে‌নের মূলধারায় রাজনী‌তি‌তে কাউন্সিলর মোহাম্মদ ইসলা‌মের ম‌তো রাজনী‌তি‌বিদরা অসামান‌্য অবদান রাখ‌ছেন। ব্রিটে‌নের অর্থনী‌তি, রাজনী‌তি তথা আজ‌কের ব্রিটিশ সমাজব‌্যবস্থায় ব্রিটিশ বাংলা‌দেশিদের অবদান অত‌্যন্ত গৌরবের।

স্টিভ রিড সম্প্রতি বাংলা‌দেশ সফ‌রের কথা স্মরণ করে ব‌লেন, ব্রিটিশ বাংলা‌দেশিরা আমাকে ‘স্টিভ ভাই’ নামে ডা‌কেন। এ প‌রিচ‌য়ে আমি আন‌ন্দিত। ব্রিটে‌নে বাংলা‌দেশি‌দের প্রধান ব‌্যবসা ইন্ডাস্ট্রির সংকট নিরস‌নে তি‌নি কাজ কর‌ছেন ব‌লেও জানান।

ক্রয়োডন কাউন্সিলের লেবার গ্রু‌পের চেয়ারম‌্যান কাউন্সিলর মোহাম্মদ ইসলা‌মের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব‌্য দেন ব্রিটে‌নের পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিস বিষয়ক ছায়া মন্ত্রী সংসদ সদস্য সারা জোনস।

আরও বক্তব‌্য দেন ক্রয়োডন কাউন্সিলের ডেপু‌টি সি‌ভিক মেয়র আপপু শ্রী‌নিভাষন,‌ হেলাল আব্বাস, কাউন্সিলর স্টুয়ার্ড কিং, কাউন্সিলর হুমায়‌ুন কবীর, কাউন্সিলর মোহাম্মদ ওসমান গ‌নি, কাউন্সিলর সা‌বিহা কামালী ও সংগঠন‌টির সভাপ‌তি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মোবারক আলী, মিজানুর রহমান আবলুস প্রমুখ।

বৃহস্প‌তিবার (১৫ জুন) দুপু‌রে হাউস অব কম‌ন্সের জু‌বি‌লি রু‌মে নয়াবন্দর এডু‌কেশন অ্যান্ড ও‌য়েল‌ফেয়ার সোসাইটি ইউকের রজতজয়ন্তীর এই অনুষ্ঠা‌নে ব্রিটিশ বাংলা‌দেশি ক‌মিউনি‌টির বি‌ভিন্ন পর্যা‌য়ে অবদান রাখা ব‌্যক্তি‌দের সম্মাননা স্মারক তু‌লে দেন অতিথিরা।

/এনএআর/
সম্পর্কিত
পোশাক খাতে মুনাফা কমছে কেন? 
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র থেকে কেন ১০ বিলিয়ন ডলারের স্বর্ণ সরিয়ে নিলো নেদারল্যান্ডস
ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড
সর্বশেষ খবর
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
আগ্রাসনের মূল্য দিয়ে যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়া ছাড়তে বললো ইরানি সেনাবাহিনী
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
৪৪৫ জন খেলোয়াড়, ৪৭ জন বিদেশি: খেলা কবে?
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ