পঞ্চগড়ে পুরোহিত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন মার্শা বার্নিকাট

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:১৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৩৬

মার্শা বার্নিকাট পঞ্চগড়ে পুরোহিত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। তিনি বলেন, আমরা এই কাপুরুষোচিত হামলার কঠোর নিন্দা জানাই, যা বাংলাদেশে ঐতিহাসিকভাবে শেকড় আছে এমন জনগোষ্ঠীর সদস্যের ওপর আঘাত করে।  মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশের বৈচিত্র্য ও সৌহার্দ্যের  ঐতিহ্যের  ওপর আঘাতের তীব্র নিন্দা জানাই।  এ ধরনের হামলার ঘটনায় জড়িতরাসহ  সব জঙ্গিদের চিহ্নিত করতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র সমর্থন করে।
মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন , জঙ্গিবাদের মূলোৎপাটনে বাংলাদেশ সরকারের ভূমিকা প্রশংসনীয়।  হামলা ও নাশকতামূলক ঘটনায় সন্দেহভাজনদের গ্রেফতার ও সন্ত্রাস-দমন অভিযানের মাধ্যমে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের বিষয়টিকে যুক্তরাষ্ট্র ইতিবাচক দৃষ্টিতে দেখছে।
/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের