ঢাকায় প্রথম জাতিসংঘ শান্তিরক্ষা প্রস্তুতি বৈঠক শুরু রবিবার

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ জুন ২০২৩, ২০:০১আপডেট : ২৪ জুন ২০২৩, ২০:০১

জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের প্রথম দুই দিনের প্রস্তুতিমূলক বৈঠক  রবিবার (২৫ জুন) ঢাকায় শুরু হবে। এতে জাতিসংঘের পিস অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) জ্যা পিয়েরে ল্যাক্রোইক্স উপস্থিত থাকবেন।

শুক্রবার (২৩ জুন)  মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক জানান, ২০২৩ সালের ৫ ও ৬ ডিসেম্বর  তারিখে ঘানার আক্রায় অনুষ্ঠেয় জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে যে চারটি বিষয়ভিত্তিক ধারাবাহিক সম্মেলন অনুষ্ঠিত হবে, এটি তার প্রথমটি।

বাংলাদেশ, কানাডা ও উরুগুয়েতে সহ-আয়োজক হিসেবে অনুষ্ঠেয় প্রস্তুতিমূলক সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘জাতিসংঘ শান্তিরক্ষায় নারী’।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ল্যাক্রোইক্স এই বৈঠকে অংশ নেবেন বলে সূত্রে জানা  গেছে।

তিনি শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের কাঠামোসহ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দেশগুলোর চলমান সমর্থন নিয়ে আলোচনা করবেন।

দুই দনের বৈঠকটি জাতিসংঘ শান্তিরক্ষায় নারীদের অর্থপূর্ণ অংশগ্রহণ ও জেন্ডার-সচেতন নেতৃত্বকে উৎসাহিত করতে অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভালো অনুশীলন নিয়ে আলোচনা করতে সেনা ও পুলিশ  প্রেরণকারী দেশগুলোর প্রতিনিধি ও জাতিসংঘ শান্তিরক্ষা বিশেষজ্ঞদের স্বাগত জানাবে।

জাতিসংঘের মতে, জাতিসংঘের শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের এই বৈঠক সদস্য রাষ্ট্রগুলোর জন্য শান্তিরক্ষা কার্যক্রমের কার্যকারিতা এবং তারা যে সম্প্রদায়গুলোতে (দেশে) তাদের সেবা দিচ্ছে, তার প্রভাবকে জোরদার করার জন্য সম্মিলিত প্রচেষ্টায় একত্রিত হওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ।

২০২৩ সালে ৫-৬ ডিসেম্বর ঘানার আক্রায় শান্তিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

অ্যাকশন ফর পিসকিপিং (এ৪পি+) এবং ডিজিটাল ট্রান্সফরমেশন স্ট্র্যাটেজির মাধ্যমে চলমান পর্বের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রিয়াকলাপের উন্নতির জন্য সুনির্দিষ্ট ব্যবস্থার ওপর আলোচনা করা হবে।

বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সবচেয়ে বড় অবদানকারী দেশগুলোর অন্যতম।সূত্র: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম