রাজধানীতে কোরবানির পশুর হাট পরিদর্শনে প্রাণিসম্পদ সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২৩, ১৯:২৯আপডেট : ২৭ জুন ২০২৩, ১৯:২৯

রাজধানীতে কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।

মঙ্গলবার (২৭ জুন) বিকালে আফতাবনগরে পশুর হাট পরিদর্শন করেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহিনা ফেরদৌসী, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার এবং প্রাণিসম্পদ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল বিকালে রাজধানীর গাবতলীতে কোরবানির পশুর হাট পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে প্রাণিসম্পদ সচিব কোরবানির পশুর হাটে প্রাণিসম্পদ অধিদফতর পরিচালিত ভেটেরিনারি মেডিক্যাল টিমের কার্যক্রম তদারকি করেন ও অসুস্থ বা রোগাক্রান্ত পশু যাতে হাটে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে ভেটেরিনারি মেডিক্যাল টিমের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। তিনি হাট ঘুরে দেখেন এবং বেশ কয়েকজন খামারি ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন।

পরে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, রাজধানী ঢাকায় এবার ১৯টি কোরবানির পশুর হাট আছে। এসব হাটে ইতোমধ্যে কেনা-বেচার ভিড় শুরু হয়ে গেছে। প্রতিটি হাটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদফতরের ভেটেরিনারি মেডিক্যাল টিম কাজ করছে। কোরবানির পশুর হাটে অসুস্থ বা রোগাক্রান্ত প্রাণী আছে, এটা যেন কেউ বলতে না পারে। সেটা নিশ্চিত করার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চেষ্টা করছে। সেজন্য সারাদেশের কোরবানির পশুর হাটগুলোতে ভেটেরিনারি মেডিক্যাল টিম কাজ করছে।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিক্যাল সেবা প্রদান কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদফতরের ১টি কেন্দ্রীয় সমন্বয় টিম, ৫টি মনিটরিং টিম, ২২টি ভেটেরিনারি মেডিক্যাল টিম ও ২টি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিক্যাল টিম কাজ করছে। অপরদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ৯ জন উপসচিব ঢাকার কোরবানির পশুর নির্ধারিত হাটে ভেটেরিনারি মেডিক্যাল টিমের কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করছেন।

/আইআই/এমএস/
সম্পর্কিত
গরু কিনতে গিয়ে কাদায় লুটোপুটি, গাবতলী হাটে চরম ভোগান্তি
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
ছেলের নামে ইজারা নেওয়া হাটে অতিরিক্ত হাসিল নিচ্ছেন বিএনপি নেতা
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম