কৃষকের কাছে এ বৃষ্টি ঈদের উপহার: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৩, ১৬:০৩আপডেট : ০২ জুলাই ২০২৩, ১৬:০৩

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তীব্র তাপদাহের মধ্যে ঈদে প্রশান্তির বৃষ্টি হয়েছে। এটা আল্লাহর বিশেষ রহমত। এখন আমন ধান রোপণের সময়। তীব্র তাপদাহে ক্ষেত-খামার চৌচির হয়ে গিয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে কৃষকের ধানের বীজ রোপণ করা সহজ হয়েছে। কৃষকের কাছে এ বৃষ্টিটা ঈদের উপহার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন।

রবিবার (২ জুলাই) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।

গতবারের চেয়ে এবার পশু কোরবানি বেশি হয়েছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘এবারের ঈদযাত্রা পুরোটাই ভালো হয়েছে। মানুষ স্বচ্ছন্দে বাড়ি যেতে পেড়েছে। ফিরতেও পারছে ভালোভাবে।’

প্রতিমন্ত্রী জানান, গত শুক্রবার ঢাকা সদরঘাট টার্মিনালের লালকুঠি ঘাটে বার্দিং করা লঞ্চ ‘এমভি ময়ুর-৭’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় কোনও হতাহত হয়নি। ঘটনা তদন্তে নৌপরিবহন অধিদফতর ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি জানান, শনিবার ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজ ‘ওটি সাগর নন্দিনী-২’ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। ওয়েল ট্যাংকারে আগুন না লাগায় বড় ধরনের বিপর্যয় থেকে বেঁচে গেছে। ঝালকাঠি জেলা প্রশাসন থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘নৌ-নিরাপত্তার জন্য যতটুকু প্রস্তুতি দরকার সেটি আগে পর্যাপ্ত ছিল না। গত ১৫ বছরে আমরা নিরাপত্তার জন্য যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। নৌপথ খননের ব্যবস্থা নিয়েছি। নৌপথ খননের জন্য ড্রেজার সংগ্রহ করছি। আগামী তিন বছর পর আধুনিক নৌপথ ও নৌ-নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা দেখতে পারবো। এ লক্ষ্যে যেসব ব্যবস্থা নেওয়া দরকার সেটি করতে পারবো।’

/এসআই/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম