প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন ৫ সিটি মেয়র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৩, ১১:২২আপডেট : ০৩ জুলাই ২০২৩, ১২:৩৬

শপথ নিলেন বরিশাল, খুলনা, রাজশাহী, সিলেট ও গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।

সোমবার (৩ জুলাই) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র জায়েদা খাতুন, খুলনার তালুকদার আবদুল খালেক, রাজশাহীর এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সিলেটের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ও বরিশালের আবুল খায়ের আবদুল্লাহকে (খোকন সেরনিয়াবাত) শপথবাক্য পাঠ করান।

এ সময় এই পাঁচ সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইবরাহিম।

শপথ পড়ছেন গাজীপুর, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনের নতুন মেয়র

শপথ অনুষ্ঠানে সরকারের মন্ত্রিসভার সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

গত ২৫ মে গাজীপুর এবং ১২ জন খুলনা ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে ৫ জুন গাজীপুর এবং ২০ জুন বরিশাল ও খুলনা সিটি করপোরেশনে নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের গেজেট প্রকাশিত হয়।

সিটি করপোরেশনের আইন অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ পড়ানোর বাধ্যবাধকতা রয়েছে।

উল্লেখ্য, সকাল ১০টায়  তিন সিটি মেয়রের শপথের পর দুপুর ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নেন রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সিলেটের মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
রেকর্ড ভেঙে ইতালিতে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় মেলোনির সরকার
সর্বশেষ খবর
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ