ঢাকা-১৭ উপনির্বাচন

গুলশান-বনানীতে মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ জুলাই ২০২৩, ১৮:৪৩আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১৮:৫১

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন উপলক্ষে আজ শনিবার (১৫ জুলাই) মধ্যরাত থেকে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া রবিবার দিবাগত মধ্যরাত থেকে বাসসহ অন্যান্য যান্ত্রিক যান চলাচল নিষিদ্ধ থাকবে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি হয়েছে।

সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ব্যালটে ভোটগ্রহণ চলবে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৭ জুলাই ঢাকা-১৭ নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৫ জুলাই) দিবাগত রাত ১২টা থেকে ১৮ জুলাই দিবাগত রাত ১২টা পর্যন্ত গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট এলাকার যেসব এলাকা ঢাকা-১৭ আসনের আওতায় পড়েছে, সেসব এলাকায় মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

অন্যদিকে রবিবার (১৬ জুলাই) দিবাগত মধ্যরাত ১২টা থেকে সোমবার (১৭ জুলাই) দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত ঢাকা-১৭ আসনের আওতাধীন এলাকায় মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন নিষিদ্ধ থাকবে। যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে, সেগুলো হলো—বাস, ট্রাক, মিনিবাস, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেটকার ও ইজিবাইক ইত্যাদি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্বাচনি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসনসহ বিভিন্ন প্রয়োজনে বাস্তবতার নিরিখে ও স্থানীয় বিবেচনায় এসব যানবাহন ছাড়াও একই ধরনের যেকোনও যানবাহন চলাচলের ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে। তাছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক ও কতিপয় জরুরি কাজ, যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লেখিত যান চলাচলের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

/ইএইচএস/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম