পরিবর্তন ও সংশোধন হচ্ছে ‘ডিজিটাল নিরাপত্তা আইন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২৩, ১২:৫৯আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ১৫:৫৮

বহুল আলোচিত ‘ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ পরিবর্তন ও সংশোধন করা হচ্ছে। আইনটি ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ নামে প্রতিস্থাপিত হবে বলে জানা গেছে। 

সোমবার (৭ আগস্ট) সকালে আইনমন্ত্রী আনিসুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা বাতিল বলা যাবে না, কারণ ওই আইনের অনেকগুলো ধারা নতুন এই আইনে আছে। আগের আইনের অনেকগুলো ধারা আমরা সংশোধন করেছি।’

জানা গেছে, আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘সাইবার নিরাপত্তা আইন-২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার একটি উচ্চপদস্থ সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

পরে এ বিষয়ে জানতে আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, ‘যেসব পরিবর্তন আসছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানহানির মামলায় আগে জেল ও জরিমানার বিধান ছিল। জেলের বিধানটি বাদ দিয়ে শুধু জরিমানার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।’

আইনমন্ত্রী বলেন, ‘‘শেখ হাসিনার সরকার ‘লিসেনিং গভর্নমেন্ট’ হিসেবে কাজ করছে। সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

গণমাধ্যমের স্বাধীনতা, মুক্তচিন্তা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা, সর্বোপরি মানুষের মৌলিক অধিকারের সুরক্ষা নিশ্চিতে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলে র্দীঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল সংশ্লিষ্টরা।

এর আগে, গত বুধবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ বাতিল বা পরিবর্তন করা হবে না। তবে আইনের অপব্যবহার রোধে এটি সংশোধন করার প্রক্রিয়া চলছে, যা আগামী সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

/ইউআই/এসআই/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
ছুটিতে থাকলেও মন্ত্রীরা যেসব সুবিধা পান
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা-সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি 
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী