মুক্তি পেলেন জাতিসংঘের কর্মী সুফিউল আনাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ আগস্ট ২০২৩, ২২:১০আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ২২:১২

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অপহরণের শিকার জাতিসংঘের কর্মী সুফিউল আনাম মুক্তি পেয়েছেন। বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে আছেন বলে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র।

এর আগে সুফিউল আনামকে মুক্ত করতে প্রধানমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিব বরাবর চিঠিও পাঠায় তার পরিবার।

সূত্র আরও জানায়, কদিন আগে থেকেই সুফিউল আলমকে উদ্ধারের প্রক্রিয়া চলছে। গতকাল সোমবার (৭ আগস্ট) সুফিউলকে মুক্ত করে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে আসা হয়েছে। সেখানে তিনি সুস্থ ও নিরাপদে আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক তার এক আত্মীয় বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ না নিলে আমরা সুফিউলকে ফেরত পেতাম না। আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।’

প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারিতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলে অপহরণের শিকার হন জাতিসংঘের পাঁচ কর্মী। তাদের মধ্যে একজন ছিলেন বাংলাদেশি নাগরিক এ কে এম সুফিউল আনাম। তিনি ইয়েমেনের অ্যাডেনে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার (হেড) হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, সুফিউল আনাম বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে ১৯৭৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। অবসর নেওয়ার পর থেকে তিনি জাতিসংঘের সঙ্গে কাজ করছেন।

২০১৪ সালের শেষে রাজধানী সানা থেকে হুতি বিদ্রোহীরা ক্ষমতাসীন সরকারকে উৎখাত করার পর থেকেই ইয়েমেনে সহিংসতা বিরাজ করছে।

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি