চা বোর্ডে জাতীয় শোক দিবস পালন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৩, ১৪:০০ আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ১৫:২২

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ চা বোর্ড।

মঙ্গলবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চা বোর্ড প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, জাতির পিতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু ১৯৫৭ সালের ৪ জুন থেকে ১৯৫৮ সালের ২৩ অক্টোবর পর্যন্ত চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। চা শিল্পের উন্নয়নে তাঁর অবিস্মরণীয় অবদান রয়েছে।’

বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘জাতির পিতার আদর্শকে ধারণ করে কর্মক্ষেত্রে প্রত্যেকের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে পালন করতে হবে।’

উপসচিব মোহাম্মাদ রুহুল আমীনের সঞ্চালনায় এ সময় ছিলেন– বোর্ডের সদস্য কামরুল আমিন, সদস্য মোহাম্মদ নূরুল্লাহ নূরীসহ বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীরা।

আলোচনা সভা শেষে জাতির পিতা ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

/এসআই/আরকে/
সম্পর্কিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিষিদ্ধ নয়, তবে চাপ কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
সর্বশেষ খবর
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত