‘বঙ্গবন্ধুকে না হারালে বাংলাদেশ আরও আগে উন্নত দেশ হতো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২৩, ১৬:৪৫আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ১৬:৪৫

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুর ভাবনা ও আদর্শই ছিল জাতির মুক্তির দলিল। কোনও অপচেষ্টাই বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম আলাদা করতে পারবে না। বঙ্গবন্ধু হলেন বাঙালি জাতির প্রতিচ্ছবি। স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির অভিন্ন শত্রু। যারা এ দেশকে বিশ্বাস করেনি, স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারাই জাতির পিতাকে হত্যা করে স্বাধীনতার ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করেছিল। বাংলাদেশ আজও ষড়যন্ত্র থেকে মুক্তি পায়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে না হারালে বাংলাদেশ আরো আগে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হত, পরিচিত পেত।’

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর রাজধানীর পানি ভবনের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। আজ বহস্পতিবার (১৭ আগস্ট) এই সভা হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশকে সোনার বাংলায় রূপ দেওয়া। কিন্তু সে সময় রাষ্ট্রবিরোধী চক্র তা হতে দেয়নি। আজ তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়ন করে চলছেন। বাংলাদেশকে আজ পৃথিবীর বুকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এদেশের মানুষের সুখের জন্য সারাটা জীবন তিনি কাজ করে গেছেন। আজ আমরা তার জন্য সুখে-শান্তিতে বাস করতে পারছি। পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি।’

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে দেশ ও জাতির সব বিতর্কের ঊর্ধ্বে তার আপন মহিমায় প্রতিস্থাপন করা হলে জাতি হিসাবে সবাই গৌরবান্বিত হবে।

‘বঙ্গবন্ধু বাংলাদেশের হৃদয়ে’

বঙ্গবন্ধুর অবদানের কথা উল্লেখ করে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন জনগণের নেতা, বঙ্গবন্ধু বাংলাদেশের হৃদয়ে। হৃদয়ে লেখা নাম মুছে ফেলা যায় না। কেউ মুছে ফেলতে পারবে না। বাঙালি জাতি চিরজীবন বঙ্গবন্ধুকে কৃতজ্ঞতাভরে স্মরণ করবে। স্বাধীনতা মানেই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।’

উপমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শান্তিকামী মানুষের চেতনার মূর্ত প্রতীক। নীতির ক্ষেত্রে তিনি ছিলেন আপসহীন। বঙ্গবন্ধু ছিলেন কোমল হৃদয় ও অসীম সহ্য ক্ষমতার অধিকারী। ত্যাগী ও সংগ্রামী নেতা হিসেবে বঙ্গবন্ধুর তুলনা বিশ্বের ইতিহাসে বিরল। তিনি কেবল বাঙালি জাতিকেই স্বাধীন করেননি, বিশ্বের শোষিত-বঞ্চিত মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন। বঙ্গবন্ধু বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে একটি অবিনাশী চেতনা। এই চেতনা কখনো, কোনোদিনও মুছে ফেলা যাবে না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, স্বাগত বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক রমজান আলী প্রমাণিক। অনুষ্ঠানে  অতিরিক্ত সচিব, যুগ্ম সচিবসহ মন্ত্রণালয় ও এর অধীন সব সংস্থা প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এফএস/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
কার কতটুকু বুকের পাটা আমরা জানি, প্রস্তুত থাকুন চূড়ান্ত ডাক আসবে: জামায়াত আমির
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
আমার ভিডিও পুরুষদের মানসিক চাপ কমায়: পুনম পাণ্ডে
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক