দেশের পথে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৬

ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে নয়াদিল্লির পালাম বিমান ঘাঁটি থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৮ মিনিটে (আইএসটি) ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী অনুপ্রিয়া সিং প্যাটেল বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।  ফ্লাইটটি বিকাল সাড়ে ৩টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

৯ থেকে ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে অংশ নিতে ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নয়াদিল্লি পৌঁছান। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এই শীর্ষ সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। ৮ সেপ্টেম্বর বিকালে নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে তার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী।

দুই প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের আগে তিনটি সমঝোতা স্মারক সই হয়। এগুলো হলো- কৃষি গবেষণায় সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের সাধারণ মানুষের মধ্যে আর্থিক লেনদেনের সহজীকরণ সংক্রান্ত।

জি-২০ সম্মেলনে ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন অধিবেশনে যোগ দেন এবং শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘এক পৃথিবী, একটি পরিবার, একটি ভবিষ্যৎ’ এর অধীনে পৃথক দুটি ভাষণ দেন। ‘এক পৃথিবী’ এবং ‘এক পরিবার’ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন, কোভিড মহামারির পরে অর্থনৈতিক পুনরুদ্ধার, ইউরোপে যুদ্ধের ফলে জ্বালানি, খাদ্য ও সারের মতো প্রয়োজনীয় পণ্যগুলোর বৈশ্বিক সরবরাহের মারাত্মক ব্যাঘাতের মতো চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করা যায় তা তুলে ধরেন।

এছাড়া প্রধানমন্ত্রী বর্তমান সরকারের মেয়াদে বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অভাবনীয় সাফল্যের অভিজ্ঞতা অংশগ্রহণকারী বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন।

আজ রবিবার (১০ সেপ্টেম্বর) জি ২০ সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে, বাংলাদেশের প্রধানমন্ত্রী অন্যান্য দেশের নেতাদের সঙ্গে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর তিনি সম্মেলনের সমাপনী অধিবেশনে যোগ দেন। সম্মেলনের শেষ দিনে ‘জি-২০ নয়া দিল্লি নেতাদের ঘোষণা’ গৃহীত হয়।

সফরকালে প্রধানমন্ত্রী সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদ, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজ, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন।

ভারতের জি ২০ সভাপতিত্ব ২০২২ সালের ডিসেম্বরে শুরু হয়েছিল এবং এই সভাপতিত্বের মেয়াদে ভারত বাংলাদেশসহ মোট ৯টি দেশকে সব জি-২০ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছে।

দেশগুলো হলো- বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত। সূত্র: বাসস।

/এফএস/
সম্পর্কিত
পুতিনকে ট্রাম্পের আমন্ত্রণ ‘বিবেচনা’ করবে রাশিয়া
দাম্পত্য কলহে গোবিন্দকে যে পরামর্শ দিলেন অনুপম খের
২০২৭ সালের বিশ্বের সেরা ৫০ গন্তব্যের তালিকায় ভারতের দুই স্থান
সর্বশেষ খবর
চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে কারাগারে সুফি সাগর
চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে কারাগারে সুফি সাগর
১৮তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
১৮তম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির
যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির
কেন মরিয়ম মানসিক ‘অশান্তিতে’ ছিলেন, পরিষ্কার জানতে চায় ডিবি
কেন মরিয়ম মানসিক ‘অশান্তিতে’ ছিলেন, পরিষ্কার জানতে চায় ডিবি
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী