পানসিতে করে ঘুরলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৬

বাংলাদেশের ঐতিহ্যবাহী পানসি নৌকায় ভ্রমণ করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মিরপুরে তুরাগ এবং সাভারের কর্ণাতলী নদীতে ভ্রমণ করেন তিনি। ঢাকায় ফ্রান্স দূতাবাস এবং সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ যৌথভাবে এই ভ্রমণের আয়োজন করে।

মিরপুর বড় বাজার ইকো পার্ক ঘাট থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং অন্যান্য সফর সঙ্গীকে নিয়ে তুরাগ নদীতে যাত্রা করে ‘ফ্লেচে ডি’অর’ নামে বড় আবারের পানসি নৌকাটি। এরপর সাভারের কাউন্দিয়া ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া কর্ণাতলী নদীতে প্রবেশ করে পানসি নৌকা। সেখানে কিছু সময় কাটান তারা। উপভোগ করেন নদীমাতৃক বাংলাদেশ। 

পানসিতে করে নদীতে ঘুরলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে পানসি নৌকা ভ্রমণে অংশ নেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী; বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই; ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক রুনা খান এবং দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা। 

এই পানসিতে ৩০ জন আরোহী ধরে

আয়োজকরা জানান, নদীকেন্দ্রিক বাংলাদেশের জীবন-জীবিকা এবং নদী তীরবর্তী গ্রামবাংলার ঐতিহ্য তুলে ধরতে ফ্রান্স প্রেসিডেন্টের সম্মানে আয়োজন করা হয় এ নৌ-ভ্রমণ। প্রায় ৭২ ফুট দীর্ঘ বাংলার ঐতিহ্যবাহী বিশেষ এ পানসি নৌকা নির্মাণ করেছে ‘ফ্রেন্ডশিপ’। সর্বোচ্চ ৩০ জন ধারণ ক্ষমতার নৌকাটি বাংলাদেশের নদী অববাহিকার বিভিন্ন সংস্কৃতির ধারক-বাহক। 

কোনও রাষ্ট্রপ্রধান হিসেবে ইমানুয়েল ম্যাক্রোঁই প্রথম যিনি ফ্রেন্ডশিপ নির্মিত বাংলার ঐতিহ্যবাহী নৌকায় চড়লেন। এর আগে ২০০২ সালে ফ্রেন্ডশিপের নৌকায় চড়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁই প্রথম কোনও রাষ্ট্রপ্রধান হিসেবে ঢাকায় ‘ফেন্ডশীপ’-এর তৈরি এরকম পানসীতে ভ্রমণ করলেন

বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী পানসি নৌকা সংরক্ষণে নির্মাণ করা হয় ‘ফ্লেচে ডি’অর’ নামের এ পানসি নৌকা। এক সময় পানসি নৌকা ছিল উত্তরবঙ্গের নদী অববাহিকার মানুষের যাতায়তের প্রধান বাহন। বিশেষ করে জমি থেকে ধান কেটে এ নৌকায় বোঝাই করে নিয়ে যেতেন বাংলার কৃষকরা। পাশাপাশি অনেক মালামাল পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো পানসি নৌকা। 

আরও পড়ুন- 

ফ্রান্সের প্রেসিডেন্টের ভিন্ন ধরনের ঢাকা সফর

ঢাকা ও প্যারিসের মধ্যে দুটি চুক্তি সই

বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কে আজ ঐতিহাসিক দিন: প্রধানমন্ত্রী

বৈঠকে শেখ হাসিনা-ইমানুয়েল ম্যাক্রোঁ 

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফরাসি প্রেসিডেন্টের শ্রদ্ধা

ফ্রান্সের প্রেসিডেন্ট ঢাকায় 

বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে পৌঁছাবে: প্রধানমন্ত্রী

 

/সিএ/এফএস/
সম্পর্কিত
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
চীনের যে নদীতে জোয়ার আসে ঢেউয়ের দেয়াল হয়ে
সর্বশেষ খবর
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ৫০০ কোটি ডলারের বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
চাষাঢ়ায় ইয়াবাসহ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার, তদন্তে পুলিশ
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ