‘দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণ কাজও শুরু করা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৫২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৫২

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন

পদ্মা নদীর ওপর নির্মাণাধীন শিমুলিয়া-কাওড়াকান্দি সেতুর কাজ শেষ হওয়ার আগেই দৌলতদিয়া থেকে পাটুরিয়া পর্যন্ত দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হবে। এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

রাজবাড়ী সার্কিট হাউজে শনিবার সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় এলজিআরডি মন্ত্রী বলেন, এ জেলার স্বাস্থ্যসেবাসহ রাস্তা-ঘাট, আবাসন, সুপেয় পানির ব্যবস্থা প্রভৃতি জনকল্যাণমূলক কাজের আরও উন্নতি করা হবে। জেলাবাসীর আগ্রহ ও সহযোগিতা পেলে রাজবাড়ীর দ্রুত উন্নয়ন সহজেই সম্ভব হবে।

মতবিনিময় সভা শেষে এলজিআরডি মন্ত্রী তার জন্য রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে তিনি স্থানীয় ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের