দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক জোনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেনী প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:২৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:০৭

ইকোনোমিক জোন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার দেশের সবচেয়ে বৃহত্তর অর্থনৈতিক অঞ্চল  হিসেবে পরিচিত মিরসরাই-সোনাগাজী অর্থনৈতিক জোনের উদ্বোধন করেছেন।

সকাল ১০টায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এটিসহ সরকারি-বেসরকারি মিলিয়ে ১০টি অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রমের উদ্বোধন করেন ।

চট্টগ্রাম সুমদ্র বন্দর হতে ৬৭ কিলোমিটার দূরে মিরসরাই উপজেলা ও ফেনীর সোনাগাজী উপজেলায় এর অবস্থান। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এসব অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করছে।

ফেনী জেলা প্রশাসন সূত্র জানায়, মিরসরাই-সোনাগাজী অর্থনৈতিক অঞ্চল উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে প্রধানমন্ত্রীর দফতর থেকে চিঠি দেওয়া হয়েছে।

বেজা সূত্র জানায়, ১০টি অর্থনৈতিক অঞ্চলের মধ্যে চারটি সরকারি ও ছয়টি বেসরকারি। সরকারিগুলো হলো, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, মৌলভীবাজারের শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, বাগেরহাটের মংলা অর্থনৈতিক অঞ্চল ও কক্সবাজারের সাবরাং পর্যটন অঞ্চল।

সূএ আরও জানায়, বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা ছয়টি অর্থনৈতিক অঞ্চল হলো, নরসিংদীর পলাশে এ কে খান গ্রুপের এ কে খান অর্থনৈতিক অঞ্চল, মুন্সীগঞ্জের গজারিয়ার চর বাউশিয়াতে আবদুল মোনেম লিমিটেডের আবদুল মোনেম অর্থনৈতিক অঞ্চল, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের মেঘনা ইন্ডাস্ট্রিয়াল অর্থনৈতিক অঞ্চল ও মেঘনা অর্থনৈতিক অঞ্চল, গাজীপুরে বে গ্রুপের বে অর্থনৈতিক অঞ্চল, নারায়ণগঞ্জে আমান গ্রুপের আমান অর্থনৈতিক অঞ্চল।

বেজা সূত্র আরও জানায়, মিরসরাই ও সোনাগাজীর ৭ হাজার ৭১৬ একর জমির ওপর প্রতিষ্ঠিত হবে এই  অর্থনৈতিক অঞ্চল।

এ অর্থনৈতিক অঞ্চলে ১ হাজার ২২২টি কারখানার প্লট তৈরি করা হবে।

প্রথম অবস্থায় চারটি মৌজায় ৬৩৯০ দশমিক ৯৬৭০ একর জায়গারও উন্নয়ন কাজ চলছে। এর মধ্যে পীরের চর এলাকায় ১৩৯০ দশমিক ৪৩১৬ একর, সাধুর চর এলাকায় ১৬৬৪ দশমিক ১০৩৯ একর, শিল্প চর এলাকায় ১৮৫২ দশমিক ৫৩৮৫ একর ও মোশাররফ চর এলাকায় ১৫০৪ দশমিক ২৯৩০ একর জায়গা রয়েছে।

এ শিল্পাঞ্চলে ১০ লাখ মানুষের কর্মসংস্থান হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন ।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান