রাজধানীর সায়েদাবাদে বাসচাপায় যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:০১

সড়ক দুর্ঘটনা রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় বাসাচাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প পুলিশের ইন্সপেক্টর মোজাম্মেল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সুমন (২২) মানিকনগর এলাকার মো. আজিজের ছেলে। তিনি ওই সময় সায়েদাবাদ বাস টার্মিনালে একটি বাস মেরামতের কাজ করছিলেন।
তার সহকর্মী মামুন জানান, রবিবার দুপুরে একটি বাসের ইঞ্জিন মেরামত করছিলেন মানিক। ওই সময় টার্মিনালে থাকা আরেকটি বাস তাকে চাপা দেয়। এতে সুমন গুরুতর আহত হন।
পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/এমআর/এনএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি