এক যুগে প্রাথমিকে ২ লাখ ৩৮ হাজার  শিক্ষক নিয়োগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ১৮:৩৭আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৮:৩৮

গত এক যুগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৩৮ হাজার ৫৭৯ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। রবিবার (২২ অক্টোবর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। চট্টগ্রাম-১১ আসনের এম আব্দুল লতিফের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০০৯-২০২২ মেয়াদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ৫ হাজার ২০৫ জন প্রধান শিক্ষক এবং ২ লাখ ৩৩ হাজার ৩৭৪ জন সহকারী শিক্ষকসহ ২ লাখ ৩৮ হাজার ৫৭৯জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে।

এ সময়ে ২৬ হাজার ৩৫৩টি বেসরকারি ও রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটিতে একজন করে প্রধান শিক্ষক ও ৪ জন করে সহকারী শিক্ষক হিসেবে সর্বমোট ১ লাখ ৩১ হাজার ৭৬৫টি পদ সরকারিকরণ করা হয়েছে।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের খেলা উদ্বোধন বৃহস্পতিবার
১০০ দিনে কেমন ছিল বিরোধীদলের ভূমিকা
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায়
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান