‘অনলাইন মনোনয়নপত্র জমায় বিধিভঙ্গ ও অনাচার কমে আসবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২৩, ১৩:৪৭আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৩:৪৯

অনলাইন সাবমিশনের বিষয়টিতে গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘মনোনয়নপত্র জমা দিতে গিয়ে যে শো-ডাউন, এটা আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এটা করতে গিয়ে আচরণবিধি ভঙ্গ হতে পারে। অনেক সময় সংঘাতও হতে পারে। এটাকে সহজ করা হয়েছে।’

রবিবার (১২ নভেম্বর) নির্বাচন ভবনে রিটার্নিং অফিসারে কাছে প্রচলিত পদ্ধতিতে সরাসরি মনোনয়নপত্র জমার পাশাপাশি ‘অনলাইনে মনোনয়ন জমা’ ও ‘স্মার্ট নির্বাচনি ব্যবস্থাপনা’ অ্যাপ উদ্বোধন করেন সিইসি।

অনুষ্ঠানে নিবন্ধিত বিভিন্ন দলের উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশে তিনি জানান, অনলাইন মনোনয়নপত্র জমা সব প্রার্থী ও রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য। আর স্মার্ট ইলেকশন অ্যাপ সাধারণ মানুষের জন্য। এটা ব্যবহারে ব্যাপক প্রচারের পাশাপাশি সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।

এ সময় সিইসি বলেন, ‘প্রযুক্তির যে পরিবর্তন ৫০ থেকে ৬০ বছরে যা হয়েছে; এটা অবিস্মরণীয়। প্রযুক্তির সঙ্গে নিজেকে মেলাতে যদি না পারি, তবে পিছিয়ে যাবো। … অনলাইনে সাবমিশন সিস্টেম ব্যবহার খুবই সহজ।পৃথিবী এগিয়ে যাচ্ছে প্রযুক্তির মাধ্যমে আমাদেরও এগিয়ে যেতে হবে। এটা অনেনক আধুনিক হবে।’

অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘মনোনয়ন সাবমিশন করতে গিয়ে শো-ডাউন করা হয়। এই শো-ডাউন কালচার বা সংস্কৃতিতে পরিণত হয়েছে। যদিও সংস্কৃতি কিন্তু এখানে সংকটও হয়ে থাকে। এই সংকটে নির্বাচনের আচরণ বিধিমালা ভঙ্গ হতে পারে। অনেক সময় সংঘাতও হতে পারে। মনোনয়ন সাবমিশন করতে গিয়ে অনেকে বাধাপ্রাপ্তও হন, সাব মিশন করার পর চাপ প্রয়োগ করা হয় নমিনেশন প্রত্যাহারের। এই যে অনাচারগুলো হয়, কিন্তু অনলাইন সিস্টেমের অনাচারগুলো কমে আসতে পারে। অনলাইন সাবমিশনের ফলে পুরো নির্বাচনি ব্যবস্থাপনা আরও সহজ ও পরিশুদ্ধ হতে পারে।’

অনলাইন ভোটিং প্রসঙ্গে সিইসি জানান, এখনও ঘরে বসে ভোট দেওয়ার ব্যবস্থা পৃথিবীর কোথাও চালু হয়নি। তবে বর্তমানে ভারত ঘরে বসে মোবাইলের মাধ্যমে অনলাইনে ভোটিং চেষ্টা করছে। তারা সফল হলে আমরাও প্রবর্তন করতে পারবো। তবে কবে চালু হবে, সেই নিশ্চিয়তা এখন দিতে পারছি না।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সিইসি

চার নির্বাচন কমিশনার যা বললেন

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, অতীতে দেখা যেতো যে, প্রথমদিনেই মনোনয়ন সাবমিশন করতে আসে। তখন কিন্তু সম্মানীত প্রার্থীরা শত শত মোটরসাইকেল নিয়ে আসেন। এতে তাদের শক্তি প্রদর্শিত হতো। তারা প্রথম দিনেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেন।

তিনি বলেন, ‘এই অনলাইন এবং অ্যাপ দুটি বিশেষ পদ্ধতি, যার ফলে তাদের আচরণবিধি ভঙ্গ করতে দিবে না। এছাড়া, আমাদের সমাজে দেখা যায়, অনেকে মনোনয়নপত্র জমা দিতে গেলে বাধা দেওয়া হয় বা মনোনয়নপত্র প্রত্যাহার করতে বল প্রয়োগ করা হয়। এই অ্যাপের ফলে আর কেউ এরকম সুযোগ পাবে না।’

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থী ও ভোটারদের অনলাইন পদ্ধতি ও অ্যাপ ব্যবহারের জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, স্মার্ট ইলেকশন অ্যাপ চালুর মাধ্যমে প্রযুক্তির ব্যবহারে নির্বাচন কমিশনও নির্বাচনি ব্যবস্থাপনায় স্মার্ট বাংলাদেশের যাত্রায় যুক্ত হলো।
 
নির্বাচন কমিশনার  রাশেদা সুলতানা বলেন, ‘আমরা জানি এবং মানি, আমরা চাই বা না চাই, আমাদের প্রত্যেকের জীবন এখন প্রযুক্তি নির্ভরশীল। প্রযুক্তিকে আমরা অস্বীকার করতে পারি না। আমরা যখন এখানে কমিশনার হিসেবে যোগ দেই তারপর থেকে যতগুলো ইলেকশন হয়েছে, প্রায় সবগুলোতেই মনোনয়ন সাবমিশনের দিন থেকে আচরণবিধি ভঙ্গটা শুরু হয়ে যায়।’ অনলাইনে মনোনয়ন জমা (ছবি: নির্বাচন কমিশনের গাইডলাইন থেকে)

“মনোনয়ন সাবমিশন করতে এসে বিভিন্ন শোডাউন করে। কিন্তু আইনে বলা আছে, মনোনয়ন জমার সময় শোডাউন করা যাবে না। আমরা বিশ্বাস করি এই অ্যাপের ফলে ভোট অনেক স্বচ্ছ ও জবাবদিহিতামূলক হবে এবং সাধারণ জনগণ এটাকে খুব ভালোভাবে নিবে। ”

নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, গত কমিশন অনলাইনে মনোনয়ন দাখিলের বিষয়টি আইনে অন্তর্ভুক্ত করেছিল। কিন্তু সেটা খুব একটা বাস্তবায়ন করতে পারেনি। সেটা আজকে বাস্তবায়ন হলো, সেজন্য  খুব ভালো লাগছে।
 
মো. আনিছুর রহমান জানান, আগে সশরীরে মনোনয়ন জমা দিতে এসে অনেক লোকসমাগম হতো এবং অনাকাঙিক্ষত ঘটনার শিকার হতে হতো। এসব কারণেই আমরা একটা অনলাইন সিস্টেম চালু করা হয়েছে। নতুন অ্যাপ অধিকতর জবাবদিহিতা এবং স্বচ্ছতার টুলস হিসেবে ব্যবহার হবে। এই কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই সবকিছু স্বচ্ছভাবে করে আসছে।

/ইএইচএস/ইউএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি