কার সঙ্গে সংলাপ হবে তা নিয়ে প্রশ্ন আছে: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৩, ১৯:০২আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১৯:১২

গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সংলাপে বসতে রাজি আছে আওয়ামী লীগ, কিন্তু কার সঙ্গে সংলাপ হবে সেটি নিয়ে প্রশ্ন আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা জানান।

শর্তহীন সংলাপে বসার অনুরোধ জানিয়ে মার্কিন সরকারের পক্ষ থেকে চিঠির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমাদের কোনও বন্ধুদেশ যদি পরামর্শ দেয়, তবে আমরা সেটি গুরুত্বের সঙ্গে গ্রহণ করি। আমরা সেটি পর্যালোচনা করি। যদি আমরা মনে করি সেটি দেশের জন্য মঙ্গলজনক, সেটি আমরা বিবেচনা করি।’

তবে তিনি জানান, পরামর্শ এলেই হবে না, সেটি দেশের জন্য বাস্তবসম্মত কিনা সেটিও দেখতে হবে।

প্রধানমন্ত্রী বলেছেন, যদি ট্রাম্প সাহেব এবং বাইডেন সাহেব সংলাপ করেন, তাহলে আমরাও রাজি জানিয়ে তিনি বলেন, ‘সংলাপ করতে আপত্তি নেই। তবে কার সঙ্গে সংলাপ করবো সে সম্পর্কে আমাদের প্রশ্ন আছে।’

ভারত ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে আলোচনার বিষয় পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে দেখছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি ভারত পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং তারা অত্যন্ত পরিপক্ব, সরকার অত্যন্ত পরিপক্ব। তারা যেগুলো বলে সেগুলোতে আমাদের দ্বিমত নেই।’

বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্কের চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ওনাকে বলেন, ওনার দেশ একজন বিচারে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে বিদেশে পাঠায় কিনা।’

/এসএসজেড/এমএস/এমওএফ/
সম্পর্কিত
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি