জাপান থেকে আসতে পারে নির্বাচনি পর্যবেক্ষক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২৩, ১৯:০০আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১৯:০০

জাপান থেকে পর্যবেক্ষক আসার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগ মহাপরিচালক সেহেলী সাবরীন। তারা ১৬ জনের একটি তালিকা পাঠিয়েছে।

রবিবার (১০ ডিসেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারত, প্যালেস্টাইন, ওআইসি ও আরব লীগ সংসদ  থেকে পর্যবেক্ষক আসবে। এছাড়া জাপানও সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পর্যবেক্ষণের আসার আগ্রহ প্রকাশ করেছে।’

এরমধ্যে ভারত থেকে তিন জন ও প্যালেস্টাইন থেকে ছয় জন আসবেন। প্যালেস্টাইনের ক্ষেত্রে বাইরে থেকেও আসবে এবং এখানকার দূতাবাসের লোক থাকবে। জাপান থেকে ১৬ জনের আসার একটি তালিকা আছে। এছাড়া আরব লীগ সংসদ ও ওআইসি থেকে কত জন আসবে সে তথ্য এখনও পাওয়া যায়নি বলে তিনি জানান।

সেহেলী সাবরীন জানান, ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দল আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

তিনি বলেন, ‘ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ দল ৩০ নভেম্বর অতিরিক্ত পররাষ্ট্র সচিব মো. নজরুল ইসলামের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলটি গত ৩ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মিশনের সদস্যদের আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম