নীতিমালা চূড়ান্ত

স্বেচ্ছাসেবীদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হবে, থাকবে আইডি কার্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২৩, ২০:০৫আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ২০:০৫

‘জাতীয় স্বেচ্ছাসেবা নীতিমালা, ২০২৩’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১১ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এ তথ্য জানান কেবিনেট সচিব মো. মাহাবুব হোসেন।

তিনি বলেন, নীতিমালার আওতায় স্বেচ্ছাসেবীদের বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হবে। তাদের প্রশিক্ষণের কথা বলা হয়েছে। তাদের ছবিসহ আইডি কার্ড থাকবে। তাদের সুরক্ষা দিতে হবে। কাজ করতে গিয়ে তারা যদি আইনি কোনও সমস্যায় পড়েন সেখানেও তাকে সহযোগিতা করা হবে। এ বিষয়গুলো দেখভাল করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর নেতৃত্বে একটি কাউন্সিল হবে।

বিশ্বে স্বেচ্ছাসেবকদের চাহিদা রয়েছে জানিয়ে মাহবুব হোসেন বলেন, বাংলাদেশের স্বেচ্ছাসেবকরা যাতে বিভিন্ন দেশে কাজ করতে পারে সেজন্য তাদের প্রশিক্ষিত করা হবে। শিক্ষার্থীরা যাতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারেন তাদের উৎসাহিত করার কথা বলা হয়েছে। স্কাউট, বিএনসিসি, গার্লস গাইডের মাধ্যমে যেসব কাজ করা হয়, সেগুলোকে স্বীকৃতি দিতে বলা হয়েছে। যারা ভালো কাজ করবে তাদের জাতীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে।

সচিব জানান, স্বেচ্ছাসেবা বাংলাদেশে খুবই ভালো একটি ক্ষেত্র। এরই মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবায় আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি। বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে, বিভিন্ন প্রয়োজনে স্বেচ্ছাসেবা করে। স্বেচ্ছাসেবা প্রতিষ্ঠানগুলো ভালোভাবে কাজ করছে। তাদের কাজকে সহযোগিতা করার জন্য, তাদের কীভাবে আরও উৎসাহিত করা যায় সেগুলো নিশ্চিত করার জন্য এ নীতিমালা।

/এসআই/এফএস/
সম্পর্কিত
পাবলিক টয়লেটের মান উন্নয়নে নীতিমালার খসড়া অনুমোদন 
রূপগঞ্জ ও কালীগঞ্জ যুক্ত হচ্ছে ঢাকায়
জ্বালানি সাশ্রয়ে জরুরি প্রয়োজন ছাড়া সশরীরে সরকারি সভা পরিহারের নির্দেশ
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের