প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৩, ১৭:০৮আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ১৭:১৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলেন, ‘সাক্ষাৎকালে দুই নেতার মধ্যে আগামী সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে প্রধানমন্ত্রী তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ সময় সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা, রওশন এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ, তার মুখপাত্র কাজী মামুনুর রশীদ এবং সাদের স্ত্রী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় পার্টিতে জি এম কাদেরের বিপরীতে একটি শক্তিশালী অংশও রয়েছে, যারা নির্বাচনে যাওয়ার পক্ষে। বিশেষ করে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু, আনিসুল ইসলাম মাহমুদসহ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা, যারা জাতীয় পার্টিকে নির্বাচনে নিতে চায়।

২০১৯ সালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর দলের নেতৃত্ব নিয়ে টানাপোড়েন শুরু হয়। এবার বেকায়দায় পড়েছে এরশাদপত্নী। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রওশন তার নিজের পাশাপাশি সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গার জন্য রংপুর-১, ছেলে রাহগির আলমাহি সাদ এরশাদের জন্য রংপুর-৩, ময়মনসিংহ জাতীয় পার্টির সাবেক সভাপতি কে আর ইসলামের জন্য ময়মনসিংহ-৬, রুস্তম আলী ফরাজীর জন্য পিরোজপুর-৩ সহ কয়েকটি আসন চেয়েছিলেন।

/এনএআর/
সম্পর্কিত
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে: প্রধানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান