চারপাশে ময়লা-আবর্জনা রেখেই চলছে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঝাড়মোছ

আবির হাকিম
১৩ ডিসেম্বর ২০২৩, ১৫:৫৭ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১৯:২৯

১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) শহীদ বুদ্ধিজীবী দিবস। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে এদিন রায়েরবাজার স্মৃতিসৌধে আসবেন হাজারো মানুষ। সারা বছর অনেকটা অবহেলায় পড়ে থাকলেও ১৪ ডিসেম্বরের আগে ধোয়ামোছা ও সাজগোছ করা হয় রায়েরবাজার বধ্যভূমিতে গড়ে ওঠা এই স্মৃতিসৌধ। সরেজমিনে দেখা গেছে, বুদ্ধিজীবী দিবসকে সামনে রেখে স্মৃতিসৌধের চত্বর ধোয়ামোছা করা হলেও প্রবেশপথের আশেপাশে জমে আছে প্রচুর ময়লা-আবর্জনা।

জমে থাকা ময়লা-আবর্জনা সরানোর কাজে ব্যস্ত ডিএনসিসির ট্রাক বুধবার (১৩ ডিসেম্বর) রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও আশপাশের এলাকা ঘুরে দেখা যায়,  স্মৃতিসৌধের সামনের খোলা জায়গায় জমে থাকা ময়লা-আবর্জনা সাফ করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতা কর্মীরা। পাশেই জমে থাকা আবর্জনার স্তূপ থেকে সিটি করপোরেশনের ট্রাকে করে ময়লা সরিয়ে নেওয়া হচ্ছে। তবে স্মৃতিসৌধের সামনের রাস্তা এবং ফুটপাতজুড়েও প্রচুর আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। এ ছাড়া সামনের রাস্তার ফুটপাত ঘেঁষে বেশিরভাগ জায়গায় দীর্ঘদিনের জমে থাকা পানির সঙ্গে ময়লা ও আবর্জনা মিলেমিশে দুর্গন্ধ ছড়াচ্ছে। স্মৃতিসৌধের ভেতরের অংশ পরিষ্কার করা হলেও বাইরের এদিকটা এভাবেই থেকে যাচ্ছে।

স্মৃতিসৌধের পাশে গড়ে উঠেছে নার্সারি, ফুটপাতে দীর্ঘদিনের জমে থাকা পানি ও অবর্জনা বাইরে ময়লা-আবর্জনা থাকলেও স্মৃতিসৌধের ভেতরের অংশে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেছে। প্রবেশপথ থেকে শুরু করে মূল বেদি পর্যন্ত পুরো অংশ এরইমধ্যে ধুয়ে-মুছে সাফ করা হয়েছে। স্মৃতিস্তম্ভ সেজেছে নতুন রঙে। নির্দিষ্ট জায়গাগুলোতে সিসি ক্যামেরা বসানোর কাজ করছেন টেকনিশিয়ানরা। এ ছাড়া নানা রঙের ব্যানার ও ফেস্টুন সাজিয়ে সৌন্দর্য বর্ধনের কাজও চলছে পুরোদমে। 

স্মৃতিসৌধ সংলগ্ন ফুটিপাতে ময়লা- আবর্জনার স্তূপ

পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত মজিবুর রহমান জানান, গত এক সপ্তাহ ধরেই এখানকার ময়লা-আবর্জনা সরানো এবং ঝাড়ামোছার কাজ করছেন তারা। পাশেই ফুটপাতে থাকা আবর্জনাগুলো না সরানোর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে, সেভাবেই কাজ করছি। এক বছরে জমে থাকা ময়লা তো এক সপ্তাহে সরানো সম্ভব না। তাই স্মৃতিসৌধের চত্বরসহ প্রাচীর লাগোয়া জায়গায় জমে থাকা ময়লাগুলো আগে সরানো হচ্ছে।

লাগানো হচ্ছে নতুন গ্রিল

এ বিষয়ে জানতে চাইলে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকার দায়িত্বপ্রাপ্ত ডিএনসিসির পরিচ্ছন্নতা পরিদর্শক (সিআই) মো. রোকনুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, কিছুদিন আগে বিদ্যুৎ বিভাগের লোকেরা এখানে রাস্তা কেটে কাজ করেছিল। সে সময়ের মাটির স্তূপের ওপর স্থানীয় লোকজন আবর্জনা ফেলে স্মৃতিসৌধের সামনের পুরো এলাকা ময়লার ভাগাড় বানিয়ে ফেলেছে। গত কয়েকদিনে এখান থেকে ২০ ট্রাকেরও বেশি ময়লা সরানো হয়েছে বলে জানান তিনি।

১৪ ডিসেম্বর উপলক্ষে বসানো হচ্ছে সিসি টিভি ক্যামেরা

বুদ্ধিজীবী দিবস আসলে পরিচ্ছন্নতার কাজ করা হলেও বাঙালি জাতির আবেগের এই স্থাপনাটি সারা বছর  অবহেলায় পড়ে থাকার কারণ জানতে চাইলে রোকনুজ্জামান বলেন, ‘১৪ ডিসেম্বরকে সামনে রেখে যতটা সম্ভব আমরা পরিচ্ছন্নতার কাজ করছি। এরপর থেকে নিয়মিত আমরা পরিচ্ছন্নতার কাজ করবো। এছাড়া স্মৃতিসৌধ ঘিরে গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী দোকান, নার্সারি এবং পার্শ্ববর্তী কাঁচাবাজারের আবর্জনা এখানে ফেলা হয়। আর যেন তা না হয়, সে ব্যবস্থা আমরা করবো।’

পেছন থেকে দেখা স্মৃতিসৌধ এদিকে দিবসটি ঘিরে এরইমধ্যে পুরো এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্মৃতিসৌধের আশপাশের এলাকায় সর্বসাধারণের চলাচল সীমিত করা হয়েছে। স্মৃতিসৌধ এলাকায় শুধুমাত্র সিটি করপোরেশন ও গণপূর্ত অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত লোকবল, বিভিন্ন কাজে নিয়োজিত শ্রমিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

নতুন সাজে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ গণপূর্ত অধিদফতরের উপ-পরিচালক ও রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ব্যবস্থাপক এমদাদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আমরা সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তারা তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে। পোশাকধারী পুলিশ, সাদা পোশাক ও সিভিল পুলিশ স্মৃতিসৌধের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। এছাড়া স্মৃতিসৌধ এলাকার সার্বিক নিরাপত্তায় স্মৃতিস্তম্ভের পেছনের দিকে আটটি এবং সামনের অংশে ১০টি সিসি ক্যামেরা নতুন করে বসানো হয়েছে।’

ছবি: আবির হাকিম

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বুদ্ধিজীবী দিবসে বক্তব্যের জেরে ছাত্রদলের তালা সাড়ে ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হলেন চবির দুই সহ-উপাচার্য ও রেজিস্ট্রার
‘শহীদ বুদ্ধিজীবীরা স্বাধীনতার বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক পাটাতন নির্মাণ করেছেন’
জন্মস্থানে অবহেলিত কিংবদন্তি বুদ্ধিজীবী, নেই কোনও স্মৃতিচিহ্ন
সর্বশেষ খবর
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত