লক্ষ্মীপুর-১ আসন

স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিল করলো ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৪, ১৭:০৫আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১৭:১০

নির্বাচনের চারদিন আগে প্রার্থিতা বাতিল হলো লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন জেলা প্রশাসক, লক্ষ্মীপুর ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে ০১৯০৪৮৩১৮৮৪ নম্বর হতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অকথ্য, আপত্তিকর ও অশোভন বক্তব্য প্রদান করেন। রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে ৩ দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়-ভীতি ও হুমকি প্রদান করেন। এর প্রেক্ষিতে ওই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা প্রদান করেন। এছাড়া, জেলা প্রশাসক, লক্ষ্মীপুর ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ওই অভিযোগের সত্যতার বিষয়টি জেলা নির্বাচন অফিসার, লক্ষ্মীপুরকে তদন্তের জন্য নির্বাচন কমিশন সদয় নির্দেশনা প্রদান করলে সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার বিষয়টি তদন্ত করে ওই ঘটনার সত্যতা রয়েছে বলে প্রতিবেদন দিয়েছে। এছাড়া নির্বাচনি অনুসন্ধান কমিটি ওই প্রার্থী নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধে জড়িত থেকে 'নির্বাচন-পূর্ব অনিয়ম' সংঘটন করেছেন মর্মে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ নির্বাচন কমিশনে প্রেরণ করেছেন।

শুনানিকালে প্রার্থীপক্ষের বক্তব্য, জেলা নির্বাচন অফিসার, লক্ষ্মীপুর কর্তৃক প্রেরিত তদন্ত প্রতিবেদন, নির্বাচনি অনুসন্ধান প্রতিবেদন এবং সংশ্লিষ্ট আইন ও বিধি পর্যালোচনায় প্রার্থী কর্তৃক নির্বাচনি অপরাধসহ 'নির্বাচন-পূর্ব অনিয়ম' সংঘটনের বিষয়টি প্রমাণিত হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৪ লক্ষ্মীপুর-১ নির্বাচনি আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম